অনবদ্য লড়াই! জর্ডনে ২-২ ড্রয়ের পর কী বললেন ইস্টবেঙ্গলের দানি রামিরেজ?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগেরবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্বে আল আরবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার…

east-bengal-2-2-draw-al-hussein-dani-ramirez-reaction-acl-two

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগেরবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্বে আল আরবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করে ভারতের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যেটা এক কথায় বিরাট বড় পাওনা ছিল সমর্থকদের কাছে। তারপর প্রকাশিত সূচি অনুযায়ী বুধবার রাতে এসিএল টুয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। যেখানে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আল হুসেইন ফুটবল দল। খাতায় কলমে ইস্টবেঙ্গলের তুলনায় প্রথম থেকেই অনেকটা এগিয়ে ছিল এবারের বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডনেরএই ক্লাবটি।

Advertisements

Read More: নীতিশের পারফরম্যান্সে মুগ্ধ আকাশ, হার্দিকের পর নতুন অলরাউন্ডার?

   

ফিফা তালিকা বাদ দিলেও বিগত কয়েক সিজনে জর্ডনের ফুটবল টুর্নামেন্ট গুলিতে অনবদ্য পারফরম্যান্স ছিল আল হুসেইনের। এমনকি গতবার নিজেদের দেশের সেরার সেরা হিসেবেই এই আন্তর্জাতিক টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশের দলটি। এদিন অ্যাওয়ে ম‌্যাচ হলেও যথেষ্ট দাপটের সাথেই খেলতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। প্রথমদিকে আল হুসেইন চাপ সৃষ্টি করলেও প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দানি রামিরেজ‌। নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল প্রতিপক্ষের কাছে। তারপর থেকেই আক্রমণে ব্যাপক গতি বাড়িয়েছিল ভারতের ফুটবল দলটি।

Read More:  Jio রিচার্জে বিনামূল্যে এই পরিষেবা! ৪০০০ টাকার সাবস্ক্রিপশন সুবিধা

Advertisements

তারপর ৪০ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। দানির কর্নার থেকে হেড করে ব্যবধান বাড়িয়ে দিয়ে যান আনোয়ার আলি। প্রথমার্ধের শেষে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করেছিল মশাল ব্রিগেড। যারফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই দেশে ফিরছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে এশিয়ার মঞ্চে ফের এক নতুন রেকর্ড গড়ে ফেলল ইস্টবেঙ্গল ক্লাব। বর্তমানে ভারতের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে পয়েন্টের খাতা খুলল গতবারের আইএসএল জয়ীরা। যেটা নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে সকলকেই। তবে জেতা ম্যাচে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও খুশি দলের ফুটবলাররা।

Read More: ভারতে প্রোটিনের চাহিদা তিনগুণ! দুধ-ডালের সঙ্গে বাড়বে কার্বন নিঃসরণও

নিজেদের ভুল ত্রুটি শুধরে আগামী ম্যাচগুলিতে ভালো ফল করাই অন্যতম লক্ষ্য ইস্টবেঙ্গলের। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে দানি রামিরেজ‌ বলেন, ‘ বল পজিশনিংয়ের ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছুটা সক্রিয় হতে হবে। আমার মতে, ম্যাচের মধ্যে আরও সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। তবে আমরা ভালো কাজ করেছি। দলের সকলেই ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। এখন আমাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে হবে। আমরা আশাবাদী আগামী ম্যাচগুলিতে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’

Advertisements