সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত রবিবার মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। এমন হাইভোল্টেজ ম্যাচে বড় ব্যবধানে পড়শীদের পরাজিত করে ট্রফি জয় নিঃসন্দেহে বিরাট বড় পাওনা সকলের কাছেই। সেই জয়ের ঘোর এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। বর্তমানে লাল-হলুদ তাঁবুতে ট্রফি দেখার ভিড় সকলের। তবে এসবের মাঝেই দল গঠনের কাজে যথেষ্ট সক্রিয় রয়েছে মশাল ব্রিগেড। বিগত কয়েক মাস ধরেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে টানার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে।
ভারতীয় ফুটবলারদের মধ্যে এক্ষেত্রে মোহাম্মদ সানানকে সই করানোর কথা উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। যদিও সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে লাল-হলুদের পাশাপাশি আরও একাধিক দলের প্রস্তাব রয়েছে জামশেদপুর এফসির হয়ে খেলা কেরালার এই উইঙ্গারের কাছে। দিন কয়েক আগে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানান। সেখানে সাংবাদিকদের তরফে নয়া দলে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলেও খুব একটা স্পষ্ট করেননি তিনি। এসবের মাঝেই এবার জামশেদপুর এফসির এক দাপুটে মিডফিল্ডারকে দলে টানল ইস্টবেঙ্গল।
তিনি রেনিয়ার ফার্নান্দেজ। এবারের এই ডুরান্ড কাপে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। যার মধ্যে চারটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ছিল এই মারাঠি ফুটবলারের। এছাড়াও একটা সময় খেলেছেন এটিকে মোহনবাগানের পাশাপাশি, এফসি গোয়া ও ওডিশা এফসির মত দলে। এই সিজনে লাল-হলুদ জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেদিকেই তাকিয়ে সকলে। তার উপস্থিতিতে আরও যে সক্রিয় হয়ে উঠবে লাল-হলুদের দেশীয় ব্রিগেড, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ
আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন
