ডুরান্ড কাপ জয়ের পর সৌভিক চক্রবর্তীর বিশেষ পোস্ট, কী লিখলেন ইস্টবেঙ্গল তারকা?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে শহরের রং লাল-হলুদ। গতবার দেশে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল জয় করে মরসুম শেষ করেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তারপর বদলেছে…

durand-cup-win-Souvik Chakrabarti-special-post-east-bengal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে শহরের রং লাল-হলুদ। গতবার দেশে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল জয় করে মরসুম শেষ করেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তারপর বদলেছে অনেক কিছু। কোচ বদলের পাশাপাশি বদল এসেছে দলের মধ্যে। তবে বদলায়নি ময়দানের এই প্রধানের পারফরম্যান্স। বজায় রয়েছে ময়দানের এই প্রধানের সাফল্যের ধারা। এবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে সিজন শুরু করল ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে এই খেতাব ঘরে তুলে নিল লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব।

Advertisements

Also Read | East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর‌ সমর্থকদের

   

খাতায় কলমে পড়শীদের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকলেও সমস্ত হিসেব ওলট-পালট করে সেরার সেরা ইস্টবেঙ্গল। রবিবার বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বুকে মাত্র দুই বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় স্কোয়াড নিয়েই শক্তিশালী সবুজ-মেরুনকে ধুলোয় মিশিয়ে দিল মশাল ব্রিগেড। যারফলে প্রায় ২২ বছর পর মোহনবাগান দলকে হারিয়ে ডুরান্ড ঘরে তুলে নিল মহম্মদ রশিদরা। ম্যাচ জিতে সতীর্থদের সাথে ট্রফি নিয়ে সেলিব্রেশন করার পর নেটমাধ্যমে বিশেষ পোস্ট করেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী‌ (Souvik Chakrabarti)।

Also Read | খালি পায়ে ইতিহাস, ১১৫ বছর পরেও অমর মোহনবাগান দিবসের গৌরব

Advertisements

east-bengal-beat-mohun-bagan-durand-cup-champions-2026

চ্যাম্পিয়ন টি শার্ট পরিধান করে ড্রেসিংরুমে ট্রফির পাশে বসে ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, এবং নতুন সিজন শুরু করার এক দারুণ উপায়। গত মরসুমে আইএসএল শিরোপা দিয়ে শেষ করে এবং এই মরসুমে ডুরান্ড কাপ দিয়ে শুরু করাটা এমন এক অনুভূতি যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের পক্ষ থেকে দুর্দান্ত পারফরম্যান্স ছিল, এবং এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। এই সিজন আমরা সবে শুরু করেছি। সামনে আরও অনেক কিছু আসছে। অবিরাম সমর্থনের জন্য আমাদের সকল সমর্থক, বন্ধু এবং পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই জয়টি আপনাদের সকলের জন্য।’

Advertisements