ভোররাতে কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড! এটিসি বিল্ডিংয়ে আগুন

কলকাতা: ভোররাতে কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার ভোরে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি (Air Traffic Control) বা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পুরোনো বিল্ডিংয়ে আচমকাই…

কলকাতা: ভোররাতে কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার ভোরে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি (Air Traffic Control) বা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের পুরোনো বিল্ডিংয়ে আচমকাই আগুন লাগে। তবে দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে এবং বিমান চলাচলেও কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisements

কখন এবং কোথায় আগুন?

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ৪৩ মিনিট নাগাদ পুরোনো এটিসি বিল্ডিংয়ের তিনতলার খোলা বারান্দায় আগুন ও ধোঁয়া দেখতে পান কর্মীরা। যে বিল্ডিং থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়, সেখানে আগুন লাগায় স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিমানবন্দরের নিজস্ব তিনটি দমকলের ইঞ্জিন।

   

কীভাবে আগুন লাগল?

দমকল বাহিনীর প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা পর্যন্ত কুলিংয়ের কাজ চলে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে লাগানো বৈদ্যুতিক আলোর তারে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন মূলত খোলা বারান্দা এলাকাতেই সীমাবদ্ধ ছিল বলে বড় ক্ষতি এড়ানো গিয়েছে।

নিরাপদেই রয়েছে এটিসি-র যন্ত্রপাতি

জানা গিয়েছে, ওই ফ্লোরেই মূলত বিমানের কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগের যন্ত্রপাতি রয়েছে, যার সাহায্যে এটিসি অফিসাররা পাইলটদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখেন। তবে আগুনে সেই সমস্ত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কোনও ক্ষতি হয়নি। এই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন, “ওই খোলা ছাদে এসির আউটডোর ইউনিটও রয়েছে। ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ফ্লাইট অপারেশনে বা বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।”

Advertisements

অন্নপূর্ণা যোজনা: বাতিল ১৭ লক্ষ, ফের আবেদনের সুযোগ কবে?

খোদ বাংলায় আলকায়দার ডেরা! ভাঙড়-বজবজ থেকে গ্রেফতার জানাদুল-শফিক

 

Advertisements