গুরুগাঁও: ভারতে নতুন একটি ছোট বৈদ্যুতিক এসইউভি আনার প্রস্তুতি আরও জোরদার করল ভিনফাস্ট। ভারতে পরীক্ষামূলকভাবে চালানোর সময় সংস্থার ভিএফ৫-এর (Vin Fast VF5) একটি ভারী ক্যামোফ্লাজ করা প্রোটোটাইপের দেখা মিলেছে। এর আগে জানা গিয়েছিল, ভিনফাস্ট ভারতের বাজারে ভিএফ৬-এর নীচে ভিএফ৫-কে অবস্থান করানোর কথা ভাবছে। নতুন মডেলটি ব্যক্তিগত ক্রেতাদের পাশাপাশি সংস্থার গ্রিন এসএম ট্যাক্সি পরিষেবা-র জন্যও ব্যবহার করা হতে পারে।
ভারতীয় ভিএফ৫-এ বদলাতে পারে ডিজাইন
পরীক্ষামূলক গাড়িটির সামগ্রিক আকৃতি আন্তর্জাতিক সংস্করণের সঙ্গে অনেকটাই মিললেও সামনে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। ভারতীয় মডেলটিতে তুলনামূলক খাড়া নাক এবং ক্ল্যামশেল বনেট দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংস্করণের তুলনায় এর সামনের অংশ বেশি সোজা ধরনের। বাম্পারের দুই পাশে নিচের দিকে বসানো হেডল্যাম্প থেকে স্প্লিট-হেডল্যাম্প ডিজাইনের ইঙ্গিত মিলেছে। হেডল্যাম্পের নকশাতেও পরিবর্তন রয়েছে। ফলে ভারতীয় বাজারের জন্য ভিএফ৫-এর সামনের অংশে আলাদা ফ্যাসিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।পাশের অংশে গ্লাসহাউস, কালো হুইল আর্চ, সি-পিলারে কালো অংশ এবং দরজার নিচে বডি মোল্ডিং আন্তর্জাতিক সংস্করণের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।
পিছনে কানেক্টেড এলইডি টেল ল্যাম্পের ইঙ্গিত
পিছনের অংশেও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নজরে এসেছে। রেকড রিয়ার উইন্ডস্ক্রিনের পাশাপাশি টেলগেটের উপরে ঢাকা থাকা অনুভূমিক অংশ থেকে কানেক্টেড এলইডি টেল ল্যাম্পের সম্ভাবনা তৈরি হয়েছে।এছাড়া স্পয়লারে স্টপ ল্যাম্প এবং নিচের দিকে বাঁকানো বাম্পার রয়েছে। বাম্পারে অনুভূমিক রিফ্লেক্টর এবং ষড়ভুজাকৃতির নম্বর প্লেটের জায়গাও দেখা গিয়েছে।
কেবিনে বড় পরিবর্তন
ভারতীয় ভিএফ৫-এর কেবিন আন্তর্জাতিক সংস্করণের তুলনায় আরও বেশি আলাদা হতে পারে। পরীক্ষামূলক গাড়িতে সম্পূর্ণ কালো কেবিন, দুই-স্পোক স্টিয়ারিং হুইল এবং সেন্টার কনসোলে কাপহোল্ডার দেখা গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক ভিএফ৫-এ আলাদা ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকলেও পরীক্ষামূলক ভারতীয় মডেলে সেটি দেখা যায়নি। তার বদলে রয়েছে বড় ফ্লোটিং ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। গাড়ির বিভিন্ন তথ্য এবং ফাংশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ডিসপ্লে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
চার মিটারের মধ্যে থাকার সম্ভাবনা
ভারতীয় সংস্করণের দৈর্ঘ্য চার মিটারের কম হতে পারে। আন্তর্জাতিক ভিএফ৫-এর দৈর্ঘ্য ৩,৯৬৭ মিমি, প্রস্থ ১,৭২৩ মিমি, উচ্চতা ১,৫৭৯ মিমি এবং হুইলবেস ২,৫১৪ মিমি।ভারতের বাজারে ছোট গাড়ির কর কাঠামোর সুবিধা নেওয়ার জন্য চার মিটারের কম দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ হতে পারে।
দুই ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে
আন্তর্জাতিক বাজারে ভিএফ৫ দুটি ব্যাটারি বিকল্পে পাওয়া যায়। একটি ২৯.৬ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, যার সঙ্গে সামনের দিকে বসানো মোটর সর্বোচ্চ ৯৫ হর্সপাওয়ার এবং ১৩৫ এনএম টর্ক তৈরি করে। অন্যদিকে, ৩৭.২৩ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি সংস্করণে সামনের মোটর থেকে পাওয়া যায় ১৩৬ হর্সপাওয়ার এবং ১৩৫ এনএম টর্ক।
আন্তর্জাতিক পরীক্ষণ পদ্ধতি অনুযায়ী দাবি করা রেঞ্জ যথাক্রমে ২৬৮ কিলোমিটার এবং ৩২৬ কিলোমিটার। তবে ভারতীয় সংস্করণে কোন ব্যাটারি ও মোটর সেটআপ আনা হবে, তা এখনও নিশ্চিত নয়।
দাম কত হতে পারে?
ভারতে ভিনফাস্ট ভিএফ৫-এর দাম প্রায় ১২ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। লঞ্চ হলে এর সরাসরি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে থাকতে পারে:
- টাটা নেক্সন ইভি
- মহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও ইভি
ভারতে ছোট বৈদ্যুতিক এসইউভির বাজার দ্রুত প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। সেই বাজারে ভিএফ৫-এর ছোট আকার, সম্ভাব্য আকর্ষণীয় দাম এবং ব্যক্তিগত ও বাণিজ্যিক, দুই ধরনের ব্যবহারের সুযোগ ভিনফাস্টকে বাড়তি সুবিধা দিতে পারে।
তবে ভিএফ৫-এর ভারতীয় সংস্করণের ব্যাটারি, মোটর, রেঞ্জ, দাম এবং চূড়ান্ত ফিচার সম্পর্কে ভিনফাস্ট এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের
