কলকাতা: হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন মমতা বন্দোপাধ্যায়।(Tathagata Roy) তার গাড়িতে কাঁদা এবং পাথর ছোড়ে বিক্ষুব্ধ জনতা। এই আবহেই ফের মুখ খুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশাসনকে বড় কোনো পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়েছেন।
তথাগত বলেছেন “ডিম, কাদা, জুতো, গালাগালি বা অপমানে কি কারও প্রাণহানি বা অঙ্গহানি হয়? অথচ মমতা বা তার দলের নেতাকর্মীদের শরীর এমন ননীর মত যে এ নিয়েই অসহ্য ন্যাকামি শুরু করে দেন।তথাগত রায় (Tathagata Roy)লিখেছেন, ন্যাকামির পরাকাষ্ঠা দেখিয়েছিলেন মহুয়া মৈত্র। তিনি ডিমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে বিরাশি সিক্কার থাপ্পড় খেয়েছিলেন। যারা রাজনীতিতে আসেন, তারা এটা বুঝেই আসেন যে মাঝে মাঝে জনরোষের সম্মুখীন হতে হতে পারে।
আরও দেখুনঃ বিমানের ককপিটে লেজার রশ্মি, কলকাতায় নামার আগে চক্কর মারে মালয়েশিয়া বিমান
এই সহজ সত্যটা কি তৃণমূলের নেতারা ভুলে গেছেন? না কি এতদিন ক্ষমতায় থেকে তাদের চামড়া পাতলা হয়ে গেছে?” আজকের হালিশহরের ঘটনা এবং তাতে মমতার ক্ষোভ দেখে তার এমনই মনে হচ্ছে। তিনি সরকার ও পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেছেন, “যারা জুতো, কাদা ইত্যাদি ছুড়েছে, তারা যদি কোনো গুরুতর আইনবিরুদ্ধ কাজ না করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবেন না। আইন ভাঙবেন না এটুকু সাবধানবাণী দিয়ে ছেড়ে দিন।” তথাগত রায়ের (Tathagata Roy)এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক এবং সামাজিক মহলেও শুরু হয়েছে না আলোচনা। অনেকেই তথাগতের এই মতামতকে সমর্থন করেছেন এবং বলেছেন মমতা বন্দোপাধ্যায়ের আজকের এই অপমানের জন্য তিনি নিজেই দায়ী। তার ১৫ বছরের আমলে একের পর এক দুর্নীতি, রেশন থেকে চাকরি চুরি। স্বাস্থ্য ব্যাবস্থায় চুরি দুর্নীতির জন্যই আজ তার বিরুদ্ধে এই চোর স্লোগান এবং কাদা ছোড়া হচ্ছে বলেই তারা মনে করেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ডিম ছোড়া কালচারের জন্ম হয়েছে।
আরও দেখুনঃ নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতাকে পাথর বৃষ্টি! ছড়াল চাঞ্চল্য
তৃণমূলের অনেক হেভিওয়েট জনগণের ডিম থেরাপির শিকার হয়েছেন। আজ সেই থেরাপি থেকে বাদ গেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীও এবং বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায় (Tathagata Roy)তার পোস্টে এটাই স্মরণ করিয়ে দিয়েছেন যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। একদিন তৃণমূল যে অত্যাচার মানুষের উপর করেছে, সেই অত্যাচার এবং মমতার ঔদ্ধত্যের উপর কষাঘাত আজকের এই কাদা ছোড়াছুড়ি।
