১৫০ খুদে শেফের হাত ধরে কলকাতার স্কুলে ফুটল ভারতের স্বাদ

কলকাতা: ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে তুলে ধরতে শুক্রবার ষষ্ঠ Food Fiesta-র আয়োজন করল দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল। এ বছরের অনুষ্ঠানের থিম ছিল ‘Festival of India’। নবম…

kolkata-school-food-fiesta-festival-of-india-150-student-chefs

কলকাতা: ভারতের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে তুলে ধরতে শুক্রবার ষষ্ঠ Food Fiesta-র আয়োজন করল দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল। এ বছরের অনুষ্ঠানের থিম ছিল ‘Festival of India’। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই আয়োজনে অংশ নেয়।

Advertisements

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃস্কুল নন-ফায়ার কুকিং প্রতিযোগিতা। কলকাতার বিভিন্ন স্কুল থেকে ১৫০-রও বেশি পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুলের Hospitality Management Department এবং Guru Nanak Institute of Hotel Management-এর যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

   

প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শেফ, লেখক এবং MasterChef India-র বিচারক শেফ কুণাল কাপুর।
এবারের Food Fiesta-র মূল ভাবনা ছিল ‘Unity in Diversity’। পড়ুয়াদের তৈরি খাবার এবং পরিবেশনায় ভারতের বিভিন্ন অঞ্চলের নিজস্ব রান্নার ঐতিহ্য ও বৈচিত্র্য ফুটে ওঠে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ তাদের শিক্ষাক্রমের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে ICSE এবং ISC স্তরে Hospitality Management বিষয়টি পড়ানো হচ্ছে, যাতে পড়ুয়ারা হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি এই শিল্পে ভবিষ্যৎ কেরিয়ারের সুযোগ সম্পর্কেও ধারণা পায়।

Advertisements

স্কুলের এক আধিকারিক বলেন, ষষ্ঠ Food Fiesta-র মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক ও শিল্পমুখী শিক্ষার প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আরও একবার স্পষ্ট হয়েছে। পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক অংশগ্রহণের সুযোগও এই অনুষ্ঠানের মাধ্যমে তৈরি হয়েছে।

অন্যদিকে, শেফ কুণাল কাপুর তরুণ প্রতিযোগীদের সৃজনশীলতা, উৎসাহ এবং নিষ্ঠার প্রশংসা করেন। Hospitality industry-তে ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনা রয়েছে এবং পড়ুয়াদের সেই সুযোগগুলি খুঁজে দেখার জন্যও তিনি উৎসাহিত করেন।

শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে Food Fiesta-র সমাপ্তি হয়। সেখানে পড়ুয়াদের প্রতিভা, সৃজনশীলতা এবং দলগত কাজের দক্ষতাকে সম্মানিত করা হয়।

Advertisements