বারাসতে পুলিশের ব্যারিকেড ভাঙল মহামেডান! ফারদিন-লালতনকিমার গোলে শীর্ষস্থান বজায় রাখল সাদা কালো শিবির

কলকাতা ফুটবল লিগের (CFL) গ্রুপ বি-এর মগডাল থেকে তাদের যে সরানো (CFL Group B)এত সহজে সম্ভব নয়, তা শনিবার আরও একবার বুঝিয়ে দিল মহামেডান স্পোর্টিং।…

mohammedan-sporting-cfl-group-b

কলকাতা ফুটবল লিগের (CFL) গ্রুপ বি-এর মগডাল থেকে তাদের যে সরানো (CFL Group B)এত সহজে সম্ভব নয়, তা শনিবার আরও একবার বুঝিয়ে দিল মহামেডান স্পোর্টিং। বারাসত স্টেডিয়ামে কলকাতা পুলিশ ক্লাবকে ২-০ ব্যবধানে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল সাদা কালো শিবির। এই দাপুটে জয়ের নেপথ্যে নায়ক দলের দুই তরুণ তুর্কি ফারদিন আলি মোল্লা এবং ‘সুপার সাব’ লালতনকিমা।

Advertisements

ম্যাচের শুরু থেকেই স্বভাবোচিত আগ্রাসী মেজাজে ছিল মহামেডান। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। ফলস্বরূপ, মাত্র ১৯ মিনিটেই ডেডলক ভাঙেন ফারদিন। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি ঠিকানা লেখা পাসে ফারদিনের ‘ফার্স্ট টাচ’ ছিল দেখার মতো।

   

আরও দেখুনঃ দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

নিখুঁত টার্ন নিয়ে বাঁ পায়ের মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। (CFL Group B)প্রথমার্ধের বাকি সময়ে ইসরাফিল দেওয়ান, রেমসাঙ্গারা ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও, ফিনিশিংয়ের অভাবে তা হাতছাড়া হয়। উল্টোদিকে, কলকাতা পুলিশের সুরজিৎ দত্তরা কয়েকবার মহামেডান বক্সে হানা দিলেও রাজদীপ-জুয়েলদের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হন।

Advertisements

দ্বিতীয়ার্ধেও মুহুর্মুহু আক্রমণ জারি রাখে সাদা কালো ব্রিগেড। (CFL Group B)তবে দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৭৩ মিনিট পর্যন্ত। মাঠে নেমেই নিজের গতির জাদুতে বিপক্ষ রক্ষণকে কার্যত ছারখার করে দেন পরিবর্ত খেলোয়াড় লালতনকিমা। সাকার বাড়ানো একটি নিখুঁত থ্রু পাস ধরে বুদ্ধিমত্তার সঙ্গে গোলরক্ষককে রাউন্ড আপ করে ফাঁকা জালে বল ঠেলে দেন তিনি। তাঁর এই ঠান্ডা মাথার ফিনিশই মহামেডানের জয় সুনিশ্চিত করে।

আরও দেখুনঃ মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলা: অবশেষে বেকসুর খালাস ব্রিজ ভূষণ

ক্রীড়া পরিসংখ্যান বলছে, লিগের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত (তিনটি জয়, দু’টি ড্র) থেকে লিগ টেবিলের শীর্ষে নিজেদের আধিপত্য বজায় রাখল মহামেডান। অন্যদিকে, রক্ষণের এই ‘ক্লিন শিট’ নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টকে বাড়তি স্বস্তি দেবে। পুলিশের বিরুদ্ধে এই দাপুটে পারফরম্যান্স বুঝিয়ে দিল, লিগ জয়ের দৌড়ে ঐতিহ্যবাহী এই ক্লাব কাউকেই সহজে রেয়াত করবে না।

Advertisements