অ্যাকশন হিরোর নয়া স্টান্ট! লাইট ক্যামেরা ছেড়ে ডুরান্ডের সবুজ গালিচায় টাইগার

বলিউডের অ্যাকশন হিরো হিসেবে তাঁর খ্যাতি দেশজোড়া। রুপোলি পর্দায় তাঁর নিখুঁত স্টান্ট এবং নজরকাড়া ফিটনেস বারবার মুগ্ধ করেছে দর্শকদের। এবার তাঁর নতুন গন্তব্য হতে চলেছে…

tiger-shroff-registers-for-mumbai-fc-durand-cup-professional-football-debut

বলিউডের অ্যাকশন হিরো হিসেবে তাঁর খ্যাতি দেশজোড়া। রুপোলি পর্দায় তাঁর নিখুঁত স্টান্ট এবং নজরকাড়া ফিটনেস বারবার মুগ্ধ করেছে দর্শকদের। এবার তাঁর নতুন গন্তব্য হতে চলেছে ফুটবলের সবুজ গালিচা! অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটতে চলেছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ে কোনও পেশাদার ক্লাবের হয়ে মাঠে নামতে চলেছেন বলিউড তারকা টাইগার শ্রফ (Tiger Shroff)।

Advertisements

সবকিছু ঠিকঠাক থাকলে, প্রথম বলিউড অভিনেতা হিসেবে ভারতের কোনও পেশাদার ফুটবল ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের জন্য ৩৬ বছর বয়সি এই বলিউড তারকাকে নিজেদের স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে রেজিস্টার করেছে মুম্বই এফসি।

   

ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন। এর আগে বিনোদন জগতের অনেক তারকাকেই ফ্র্যাঞ্চাইজি লিগের দলের মালিকানায় বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা গিয়েছে। কিন্তু একেবারে মূল স্কোয়াডের অংশ হয়ে, বুটপায়ে পেশাদার ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামার এই সিদ্ধান্ত টাইগার শ্রফকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে সেটা বলাই বাহুল্য।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর অমোঘ আকর্ষণের কথা সর্বজনবিদিত। মুম্বইয়ের নানা চ্যারিটি ম্যাচে হামেশাই তাঁকে বল পায়ে নিজস্ব ছন্দে দেখা যায়। তবে ডুরান্ড কাপের মতো দেশের অন্যতম শীর্ষ এবং কঠিন টুর্নামেন্টে খেলাটা নিঃসন্দেহে এক বিরাট চ্যালেঞ্জ।

Advertisements

টাইগারের অন্তর্ভুক্তি মুম্বই এফসির জন্য যেমন এক বিশাল চমক, তেমনই ভারতীয় ফুটবলের গ্যালারিতে দর্শক টানার ক্ষেত্রেও এটি এক মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার, রুপোলি পর্দার মতো সবুজ আয়তাকার মাঠেও এই ‘অ্যাকশন হিরো’ নিজের জাত চেনাতে পারেন কি না।

Advertisements