আরশোলাদের সমর্থনের কথা বলে বিতর্ক উস্কালেন মমতা

কলকাতা: ২১ জুলাইয়ের শহীদ মঞ্চ আজ তিন ভাগে বিভক্ত। (Mamata Banerjee)কালীঘাট তৃণমূল শহীদ দিবস করার জায়গা পেয়েছে বিড়লা তারা মন্ডলে। এই মঞ্চ থেকেই ভাষণ দিতে…

mamata-banerjee-student-protest-remark

কলকাতা: ২১ জুলাইয়ের শহীদ মঞ্চ আজ তিন ভাগে বিভক্ত। (Mamata Banerjee)কালীঘাট তৃণমূল শহীদ দিবস করার জায়গা পেয়েছে বিড়লা তারা মন্ডলে। এই মঞ্চ থেকেই ভাষণ দিতে গিয়ে বিজেপিকে লুটেরা বলে কটাক্ষ করেন মমতা বন্দোপাধ্যায়। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের অবতারণা করতে গিয়ে তিনি বলেন বিজেপি দুর্নীতিবাজ এবং দরকার পড়লে আরশোলাদের এই তথাকথিত ছাত্র আন্দোলনে তিনিও যোগ দেবেন।

Advertisements

মমতার এই মন্তব্যে শুরু হয়ে গিয়েছে বিতর্কের ঝড়। রাজনৈতিক মহলের একাংশের মতে সোনম ওয়াংচুক এবং অভিজিত দিপকের নেতৃত্বে চলা এই আন্দোলন সম্পূর্ণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের মতে ছাত্র আন্দোলনের নাম চলা এই বিক্ষোভ সম্পূর্ণভাবে বিদেশি উস্কানির অংশ। শুধু তাই নয় তারা আরও বলেছেন আজ জামাত এ ইসলামী বাংলাদেশ রীতিমত চিঠি লিখে এই আন্দোলনকে সমর্থন করেছে।

   

আরও দেখুনঃ বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যোগ দিন: তোপ মমতার

সেখানে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায় কি করে এই ধরণের আন্দোলনের অংশ হতে পারেন। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হয় এই আন্দোলন সেই আন্দোলনকে আগুন দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তারপর সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোনমের অনশনের সময় তাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছিল। সামনের সঙ্গে বামেদের বৈঠক এবং বামদের সঙ্গে চিনের গোপন বৈঠকের ছবি ফাঁস হতেই সোনমের বিরুদ্ধে এক এক করে বিভিন্ন অভিযোগ সামনে আসতে থাকে।

Advertisements

এরপর জামাতের এই চিঠি সমাজমাধ্যমে সবার সামনে এলে রাজনৈতিক এর্বং কূটনৈতিক মহলের একাংশ বলেন এই আন্দোলনে বিদেশি উস্কানো এবং অর্থায়ন দুই থাকতে পারে এবং যেহেতু জামাত জড়িয়ে রয়েছে তাই এই কাণ্ডে ISI যোগ থাকাও অস্বাভাবিক নয়। আজকে শহীদ মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মমতার এই আরশোলা প্রীতিও অনেকের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। অনেকেই বলছেন বিজেপি বিরোধিতা করতে গিয়ে মমতা সরাসরি দেশ বিরোধীদের সমের্থন করছেন।

আরও দেখুনঃ রাস্তায় রাত কাটিয়ে একুশের মঞ্চ পাহারা দিলেন মমতা-অভিষেক

Advertisements