ফিফার নতুন অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলবে ভারত, বদলাচ্ছে ফুটবলের নিয়ম

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্ব ফুটবলের ব্যাকরণে যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে ফিফা। আর সেই ঐতিহাসিক পদক্ষেপের শরিক হতে চলেছে ভারতও। আগামী ২০২৬ সালে ফিফার নবনির্মিত…

fifa-under-15-world-cup-2026-india-new-football-rules

বাবান আদক, কলকাতা ডেস্ক: বিশ্ব ফুটবলের ব্যাকরণে যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে ফিফা। আর সেই ঐতিহাসিক পদক্ষেপের শরিক হতে চলেছে ভারতও। আগামী ২০২৬ সালে ফিফার নবনির্মিত ‘অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল’-এ ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের নতুন কোচের সন্ধানও শুরু করে দিয়েছে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisements

বয়সভিত্তিক ফুটবলের চেনা ছক ভেঙে, ট্রফি জয়ের ইঁদুরদৌড়ের বদলে তরুণ ফুটবলারদের মগজাস্ত্র ও মাঠের কৌশলগত দক্ষতা বাড়াতেই এই নতুন টুর্নামেন্ট আনতে চলেছে জিয়ান্নি ইনফান্তিনোর বোর্ড। আগামী ২০২৬ সালের ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আজারবাইজানের মাটিতে বসবে এই অভিনব আসর।

   

এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক লুকিয়ে রয়েছে এর ফরম্যাটে। প্রথাগত ১১ জনের ফুটবল নয়, অনূর্ধ্ব-১৫ স্তরের এই ম্যাচগুলি খেলা হবে ৮ জনের দলে (যার মধ্যে থাকবে গোলরক্ষক)। ৬৮ মিটার লম্বা এবং ৫০ মিটার চওড়া ছোট মাপের মাঠে হবে এই লড়াই। ম্যাচের সময়সীমা সাধারণ ৯০ মিনিটের বদলে করা হয়েছে মাত্র ৪০ মিনিট (২০ মিনিটের দুটি অর্ধে খেলা)। ফিফার যুক্তি, মাঠে ফুটবলার কম থাকলে এবং মাঠ ছোট হলে তরুণেরা অনেক বেশিবার বল ছোঁয়ার সুযোগ পাবে, যা তাদের আক্রমণাত্মক মেজাজ ও পাসিং ফুটবলকে আরও ক্ষুরধার করে তুলবে।

প্রতিযোগিতায় প্রতিটি দেশ ২ জন গোলরক্ষক-সহ মোট ১৪ জন ফুটবলার নথিভুক্ত করতে পারবে (জন্মসাল ২০১১ বা ২০১২)। আনলিমিটেড বা রোলিং সাবস্টিটিউশনের পাশাপাশি থাকছে কিক ইনের নিয়ম। অফসাইড কেবল ‘অ্যাটাকিং থার্ড’-এর ভেতরেই প্রযোজ্য হবে। এই প্রতিযোগিতার সবচেয়ে অভিনব দিক হলো গ্রুপ পর্ব বা নক আউটের পর কোনও দলই বিদায় নেবে না। পারফরম্যান্স অনুযায়ী আলাদা টায়ারে ভাগ হয়ে সমপর্যায়ের দলগুলি একে অপরের মুখোমুখি হবে। এর ফলে ভারত-সহ প্রতিটি দেশই অন্তত ৭ থেকে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে।

Advertisements

ফল বা ট্রফির পেছনে না ছুটে ছোট বয়সে ফুটবলারদের পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ এক্সপোজার দেওয়াই ফিফার এই উদ্যোগের মূল লক্ষ্য, যা ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরের কাঠামোর জন্য এক মস্ত বড় শিক্ষণীয় দিক।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Advertisements