মুম্বাই সিটি এফসির নজরে সুপার কাপ জয়ী এই কোচ

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বেশ কয়েক মরসুম ধরেই ছন্দে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির…

manolo-marquez-front-runner-for-mumbai-city-fc-head-coach

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বেশ কয়েক মরসুম ধরেই ছন্দে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। পূর্বে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও বর্তমানে বজায় নেই সেই ধারাবাহিকতা। পরবর্তীতে অনায়াসেই সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এমনকি গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত থাকেনি সেই ছন্দ। যারফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। সেই সব ভুলে আসন্ন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মুম্বাই শিবির।

Advertisements

Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের

   

শেষ কয়েক সপ্তাহে দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ফূর্বা লাচেনপার পাশাপাশি লালিয়ানজুয়ালা ছাংতের মতো ফুটবলারদের নাম। তবে কয়েকদিন আগেই লাচেনপার যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল শিবির। এবার ছাংতে আসতে চলেছেন মোহনবাগানে। তার আগেই শুক্রবার সন্ধ্যায় ছাংতের বিদায়ের কথা জানিয়ে দিয়েছিল মুম্বাই। তবে কে হবেন দলের নয়া কোচ? গত কয়েকদিন ধরেই সেই নিয়েই দেখা দিয়েছে ব্যাপক জল্পনা।

Also Read | এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে ভারতের দাপট, ৩ সোনাসহ ১৬ পদক জয়

Advertisements

তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, নয়া মরসুমে মুম্বাই সিটি এফসির কোচ হওয়ার দৌড়ে যথেষ্ট এগিয়ে রয়েছেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই এফসি গোয়ার দায়িত্ব পালন করে এসেছেন তিনি। টানা দুইবার দলকে জিতিয়েছেন সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ। যদিও পরবর্তীতে তাঁকে বিদায় জানায় গোয়া। শেষ পাওয়া তথ্য অনুযায়ী রণবীর কাপুরের ফুটবল ক্লাবের প্রথম পছন্দ এই সফল কোচ। শেষ পর্যন্ত আদৌ তিনি দেশেরই বাণিজ্য নগরীর ক্লাবের দায়িত্ব নেন কিনা সেটাই দেখার।

Advertisements