মাধ্যমিক ২০২৭: পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের, দেখে নিন কবে কোন পরীক্ষা

কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মোট ১১…

কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মোট ১১ দিন ধরে চলা এই পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবেন। (madhyamik exam 2027 routine announced)

Advertisements

পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা। পরদিন ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার (ইংরেজি) পরীক্ষা। এরপর ১৭ ফেব্রুয়ারি ভূগোল, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি গণিত এবং ২১ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে। ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় এবং ২৫ ফেব্রুয়ারি বৃত্তিমূলক বিষয়সমূহের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

   

পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা)-এর পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। বৃত্তিমূলক বিষয়ের (Vocational Subjects) ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৪৫ মিনিট ধার্য করা হয়েছে।

অন্যান্য বিশেষ বিষয়গুলোর ক্ষেত্রে পরীক্ষার সময়সূচীতে কিছুটা ভিন্নতা রয়েছে। ‘সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট’-এর পরীক্ষা চলবে সকাল ১০টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। ‘ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিক’-এর পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত। কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে, তবে এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুলগুলিকেই নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজন করতে হবে।

Advertisements

পরীক্ষার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরই ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে প্রস্তুতি নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। পর্ষদের আশা, এবারের মাধ্যমিক পরীক্ষাও কোনো বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসবিআই-তে ১,৫০০ পিও নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ত্রিভাষা নীতিতে স্বস্তি, এখনই বিদেশি ভাষা ছাড়তে হবে না সিবিএসই পড়ুয়াদের

Advertisements