অ্যান্টন সোজবার্গকে বিদায় জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব

ড্যানিশ ফুটবলার অ্যান্টন সোজবার্গের সঙ্গে সম্পর্ক শেষ করল ইস্টবেঙ্গল। একই দিনে নতুন বিদেশি তারকা ড্যানি রামিরেজের যোগদানের ঘোষণাও করল লাল-হলুদ শিবির।

anton-sjoberg

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মরসুমের মাঝামাঝি সময় অ্যান্টন সোজবার্গকে (Anton Sjoberg) দলে টেনেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন এই ড্যানিশ ফুটবলার। তবে চোট আঘাতের সমস্যায় পড়তে হয়েছিল ব্যাপকভাবে। যদিও তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগদান করেছিলেন তিনি। শেষ আইএসএল মরসুমে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোল করে দলকে সমতায় এনেছিলেন তিনি। যারফলে পিছিয়ে থেকেও পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছিল মশার ব্রিগেড।

Advertisements

Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

   

তবে নতুন সিজনে তার থাকা নিয়ে ব্যাপকভাবে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সেটাই হল এবার। আজ কিছুক্ষণ আগে তাকে বিদায় জানাল মশাল ব্রিগেড। অ্যান্টনের ছবি আপলোড করে লেখা হয়, ‘আমাদের বিজয়ী ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে অবদানের জন্য আমরা অ্যান্টনকে ধন্যবাদ জানাই এবং তাঁর ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য শুভকামনা করি।’ তবে এবার কি ইন্ডিয়ান সুপার লিগের অন্য কোনও ক্লাবে যোগদান করতে চলেছেন এই তারকা ফুটবলার? সেইদিকে নজর থাকবে প্রত্যেকের।

Also Read | বিশ্বকাপের নকআউটে টিকিটের দামে ধস, মেসির আর্জেন্টিনাতেই ভরসা সমর্থকদের

Advertisements

তবে শুধুমাত্র খেলোয়াড় বিদায় নয়, দানি রামিরেজের যোগদানের কথা ও ঘোষণা করে দিয়েছে গতবারের আইএসএল জয়ীরা। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে যে শক্তিশালী করে তুলবে দলকে সেটা বলার অপেক্ষা রাখে না।

Also Read | বিশ্বকাপের মঞ্চে পুরস্কৃত পাকিস্তান! ডালাসের গ্যালারিতে রচিত হল ইতিহাস

Advertisements