সায়ন সেনগুপ্ত, কলকাতা ডেস্ক: এভাবে ও ফিরে আসা যায়। এভাবেই ফিরে আসতে হয়। দেখিয়ে দিল আর্জেন্টিনা। ইজিপ্টকে (FIFA World Cup) উড়িয়ে পরের রাউন্ডে চলে গেল তিনবারের বিশ্বজয়ীরা। সূচি অনুযায়ী এদিন ভারতীয় সময় রাত সাড়ে নটায় শেষ ষোলোর ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে ছিল মহম্মদ সালাহ্দের ইজিপ্ট। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল লিওনেল স্কালোনির ছেলেরা। এদিন আর্জেন্টিনার হয়ে গোল করেন যথাক্রমে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফের্নান্দেজ। অন্যদিকে, ইজিপ্টের হয়ে গোল করেন ইয়াসির ইব্রাহিম এবং মোস্তফা জিকো।
Also Read | ভোজিনহাই কি হতে চলেছেন জামশেদপুরের নতুন ‘দেওয়াল’? চলছে জোর জল্পনা
তবে এদিন শুরুটা ভালো ছিল না আর্জেন্টিনার। পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি এই বিশ্বকাপ জয়ী। প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে শট মেরেছিলেন তিনি। যেটা নিরাশ করেছিল সমর্থকদের। তারপর বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ কিছুই হয়নি। তারপর ১৫ মিনিটের মাথায় ইব্রাহিমের গোলে এগিয়ে গিয়েছিল ইজিপ্ট। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইজিপ্ট।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল আর্জেন্টিনা। তবে তারপর আরও একবার বল জড়িয়েছিল আর্জেন্টিনার জালে। কিন্তু ভিআরে বাতিল হয়ে যায় সেটি।
Also Read | শক্তিশালী মাঝমাঠ! তিন বছরের চুক্তিতে লাল-হলুদে বরিস সিং
কিন্তু ৬৭ মিনিটের মাথায় নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় ইজিপ্ট। জিকোর অনবদ্য গোলে ব্যবধান বাড়ায় মিশর। তবে ঘন ঘন আক্রমণে আর্জেন্টিনাকে আর আটকে রাখা যায় কতক্ষন। ৭৯ মিনিটের মাথায় রোমেরো। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৮৩ মিনিটের মাথায় বিশ্বমানের গোল করে দলকে সমতায় আনেন লিওনেল মেসি। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত সেই ফলাফল থাকার পর অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। সেখানেই ৯৩ মিনিটের মাথায় গোল করে দলের জয় সুনিশ্চিত করেন এনজো।
Also Read | ‘নরেন্দ্র মোদীরও পালা আসবে, তাকেও ভাঙবে জনগণ!’ বিতর্কিত বক্তব্য বদরুদ্দিনের
