মরক্কোর ‘মাস্টারক্লাস’-এ ফেল আয়োজক কানাডা! প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে অ্যাটলাস লায়ন্সরা

দ্বিতীয়ার্ধে আজ্জেদিন ওনাহির জোড়া গোল ও সুফিয়ান রহিমির শেষ মুহূর্তের গোলে কানাডাকে ৩-০ হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।

morocco-vs-canada-fifa-world-cup-2026-quarter-final-qualification

বাবান আদক, কলকাতা ডেস্ক: ফুটবল মাঠে কখনো কখনও প্রথম ৪৫ মিনিট হয় নিছকই স্নায়ুযুদ্ধ, আর আসল নাটক তোলা থাকে দ্বিতীয়ার্ধের জন্য! ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ঠিক এমনটাই দেখা গেল কানাডা বনাম মরক্কো ম্যাচে। প্রথমার্ধের গোলশূন্য লড়াইয়ের পর, দ্বিতীয়ার্ধে আজ্জেদিন ওনাহি এবং ব্রাহিম দিয়াজদের গতির সামনে রীতিমতো উড়ে গেল কানাডা। বিশ্বকাপ ২০২৬-এর থ্রি কোয়াটার ফাইনালের ম্যাচে প্রতিযোগিতার অন্যতম আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারাল মরক্কো।

Advertisements

বিশ্বকাপের এই রুদ্ধশ্বাস ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ ছিল ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি। জোনাথন ডেভিড এবং টানি ওলুয়াসেই-এর মতো কানাডিয়ান ফরোয়ার্ডরা মরক্কোর বক্সে ভীতি ছড়ানোর চেষ্টা করলেও, মরক্কান গোলরক্ষক ইয়াসিন বুনোউ ছিলেন চীনের প্রাচীরের মতো অটল। অন্যদিকে, ম্যাচের মাত্র ২২ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মরক্কোর ইসমায়েল সাইবারি, তাঁর বদলে বদলি হিসেবে মাঠে নামেন সুফিয়ান রহিমি। সব মিলিয়ে টানটান উত্তেজনার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র দিয়ে।

   

বিরতির পর মাঠে ফিরেই বিশ্বকাপ ২০২৬-এর আঙিনায় যেন বিধ্বংসী রূপ ধারণ করে মরক্কো। ৫০ মিনিটে অবশেষে ভাঙে ডেডলক। একটি সেট পিস পরিস্থিতি থেকে আশরাফ হাকিমির দুর্দান্ত পাসে বক্সের বাইরে থেকে এক নিখুঁত ডান পায়ের শটে বল জালে জড়ান আজ্জেদিন ওনাহি (১-০)।
বিশ্বকাপের মঞ্চে সমতায় ফিরতে মরিয়া কানাডা যখন আক্রমণের ধার বাড়াতে ব্যস্ত, ঠিক তখনই ৮২ মিনিটে কানাডার কফিনে দ্বিতীয় পেরেকটি পোঁতেন সেই ওনাহি। এবার সহায়তাকারীর ভূমিকায় ব্রাহিম দিয়াজ। একটি চমৎকার ফাস্ট-ব্রেক থেকে দিয়াজের নিখুঁত পাস পেয়ে বক্সের মাঝখান থেকে টপ রাইট কর্নারে বল পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওনাহি (২-০)।

আরও পড়ুন: আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া
আরও পড়ুন: ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার

Advertisements

ম্যাচের নাটকের তখনও বাকি ছিল! অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) কানাডার হতাশা আরও বাড়িয়ে দেন বদলি হিসেবে নামা সুফিয়ান রহিমি। এবারও সেই ব্রাহিম দিয়াজের নিখুঁত অ্যাসিস্ট! দুর্দান্ত ফাস্ট-ব্রেক থেকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করে ২০২৬ বিশ্বকাপে মরক্কোর ৩-০ ব্যবধানে জয় ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রহিমি।

প্রথমার্ধে কানাডা সমানে সমানে টক্কর দিলেও, দ্বিতীয়ার্ধে মরক্কোর কাউন্টার অ্যাটাক এবং নিখুঁত ফিনিশিংয়ের কাছেই শেষ পর্যন্ত অসহায়ভাবে মাথা নত করতে হলো তাদের। এই দাপুটে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের শক্তিমত্তার স্পষ্ট বার্তা দিয়ে রাখল অ্যাটলাস লায়ন্সরা।

Advertisements