সাফ চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে বিশেষ পোস্ট প্রধানমন্ত্রীর

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল গোয়ার বুকে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship ) ফাইনালে নেমেছিল ভারতীয় মহিলা দল। গোয়ার বুকে তাদের লড়াই করতে হয়েছিল প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে।…

pm-narendra-modi-congratulates-india-womens-team-saff-champions

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল গোয়ার বুকে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship ) ফাইনালে নেমেছিল ভারতীয় মহিলা দল। গোয়ার বুকে তাদের লড়াই করতে হয়েছিল প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে। খাতায় কলমে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল ব্লু-টাইগ্ৰেসরা। যারফলে জয় ছিনিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা দল। যারফলে প্রায় সাত বছর পর খেতাব থাকল ভারতের মাটিতেই। বলাবাহুল্য, এবার প্রথম থেকেই এই টুর্নামেন্টে একচ্ছত্র আধিপত্য ছিল ক্রিসপিন ছেত্রীর দলের।

Advertisements

একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছিল ভারতীয় দলকে। তারপর ফাইনাল ম্যাচেও দেখা গিয়েছিল আধিপত্য। গোল পেয়েছিলেন যথাক্রমে প্যারি জাক্সা, সানফিদা নংরাম এবং সের্তো লিন্ডা। অপরদিকে, বাংলাদেশ দলকে একবার সমতায় ফিরিয়ে ছিলেন ঋতুপর্ণা চাকমা। শেষ পর্যন্ত যদিও তা কাজে আসেনি। টানা তৃতীয়বার এই খেতাব জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। অপরদিকে, ভারতের মহিলাদের এমন অভূতপূর্ব সাফল্যে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা।

   

ব্লু-টাইগ্ৰেসদের এই খেতাব জয়ের শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েক ঘন্টা আগে নেটমাধ্যমে বিশেষ পোস্ট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জেতার জন্য ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে। এটি আগামী সময়ে আরও তরুণীদের ফুটবল খেলতে উৎসাহিত করবে। দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।’ তাঁর এমন পোস্ট যথেষ্ট খুশি করেছে দেশবাসীকে।

Advertisements