২২ বছরের শাপমোচনের প্রতীক্ষায় ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ইন্টার কাশী

কিশোর ভারতীতে আজ ইন্টার কাশীর বিরুদ্ধে জিতলেই শীর্ষ লিগের দীর্ঘ খরা কাটাতে পারে ইস্টবেঙ্গল। নজর থাকবে মোহনবাগান ম্যাচেও।

east-bengal-inter-kashi-isl-title-race-22-year-wait

Kolkata, May 21: আর একটি ম্যাচ, ব্যাস! তারপরই ২২ বছরের শাপ মোচন হবে ইস্ট বেঙ্গলের। আজ, বৃহস্পতিবার (২১ মে) ইন্টার কাশীকে পরাজিত করতে পারলেই দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের ট্রফি হাতে তুলবে অস্কার ব্রিগেড। কিশোর ভারতী স্টেডিয়ামে এই মহারণ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

Advertisements

এই মুহূর্তে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বিরাজ করছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান এসজিও ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু তারা গোলের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই আজ ইন্টার কাশীর বিরুদ্ধে জিততেই হবে। পাশাপাশি দিল্লি বনাম মোহনবাগান ম্যাচটির দিকেও তাকিয়ে থাকতে হবে।

   

তবে এত কিছু ভাবতে চান না কোচ অস্কার ব্রুজো। তিনি আজ দলকে শুধু জয়ী হয়ে মাঠ ছাড়ার মন্ত্র দিয়েছেন। প্রতিপক্ষ ইন্টার কাশী ১২ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। তবে তাদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্প্যানিশ কোচ। মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ ম্যাচে যেকোনো সময় প্রতিপক্ষ জ্বলে উঠতে পারে। তাই প্রতি পদে সাবধানতার সঙ্গে এগোতে চাইছে মিগুয়েলরা।

২০০৩ – ২০০৪ মরশুমে শেষবার তৎকালীন শীর্ষ লিগ ‘ন্যাশনাল ফুটবল লিগ’ (NFL) জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। বিগত ২২ বছরে কখনো সালগাওকর তো কখনো ওএনজিসি-র মতো দলের কাছে তীরে এসে তরী ডুবেছে ইস্ট বেঙ্গলের। এবার সেই ট্রফির গ্লানি মোচনের স্বপ্ন দেখছেন সমর্থকরা।

Advertisements
Advertisements