ভারতীয় দলে ফের ব্রাত্য শামি-ভুবি, আফগানিস্তান সিরিজে উঠল প্রশ্ন

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে একাধিক বদল হলেও জায়গা পেলেন না মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

shami-bhuvneshwar-kumar-left-out-india-squad-afghanistan-series

Kolkata, May 20: গত মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। উভয় দলেই হয়েছে একাধিক পরিবর্তন। এসেছে নতুন মুখ। বাদ পড়েছে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। এসবের মধ্যেও জাতীয় দলে প্রত্যাবর্তন হয়নি মহম্মদ শামির। জায়গা হয়নি ভুবনেশ্বর কুমারেরও এই নিয়ে শুরু হয়েছে এখন জোর সমালোচনা।

Advertisements

শামি শেষবার দেশের জার্সি গায়ে দিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, টি-২০ বিশ্বকাপের মতো একাধিক প্রতিযোগিতা হয়েছে। কিন্তু দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আর খেলার সুযোগ পাননি এই অভিজ্ঞ পেসার।

   

দলে নিয়মিত জায়গা না পেলেও তিনি নিজের কাজ করে গেছেন নিষ্ঠাভরে। নিজেকে ফিট রেখেছেন, প্রতিনিয়ত অনুশীলন করেছেন। এছাড়া চলতি আইপিএল মরসুমে বল হাতে লখনউয়ের হয়ে যথেষ্ট ছন্দে রয়েছে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে জাতীয় দলে ফেরার এক আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু তা আর হল কই!

আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে একগুচ্ছ পরিবর্তনেও জায়গা হল না ভারতের এই তারকা পেসারের। পাশাপাশি সুযোগ পাননি আরেক তারকা – ভুবনেশ্বর কুমার। আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বল হাতে চমক দেখাচ্ছেন ভুবি। সকলে তাঁকে দলে ফেরানোর জোর দাবি তুললেও এবারও জায়গা হল না তাঁর।

Advertisements
Advertisements