ডার্বিতে এডমুন্ডের লাল কার্ড, শাস্তি কমাতে আবেদন ইস্টবেঙ্গলের

মোহনবাগানের বিরুদ্ধে গোল করেও লাল কার্ড দেখেন এডমুন্ড। ইন্টার কাশী ম্যাচের আগে তাঁর শাস্তি নিয়ে চিন্তায় লাল-হলুদ শিবির।

east-bengal-appeal-edmund-red-card-derby

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত রবিবার শহরের বুকে ডার্বি ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের দুই প্রধান। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পুরনো হিসেব অনুযায়ী এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করতে পারলেই এবারের আইএসএল নিশ্চিত হয়ে যেতে পারত যেকোনও দলের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। নির্ধারিত নব্বই মিনিটের পর ম্যাচ রেফারির তরফে অতিরিক্ত সময় অতিক্রান্ত হলেও বজায় থেকেছে অমীমাংসিত ফলাফল। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই শিবিরকে।

Advertisements

তবে সেদিন প্রায় ৮৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভারতীয় তারকা এডমুন্ড লালরিন্ডিকা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। ম্যাচের শেষের দিকে গোল পাওয়া নিঃসন্দেহে যেকোনো দলের পক্ষে অনেকটাই অ্যাডভান্টেজের। কিন্তু সেই ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি অস্কার ব্রুজোর ছেলেদের পক্ষে। মিনিট চারেকের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন জেসন কামিন্স। এক কথায় যা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। কিন্তু সেখানেই শেষ নয়। শেষ মুহূর্তে এসে লাল কার্ড দেখতে হয় লাল-হলুদের স্কোরার এডমুন্ডকে।

   

গোল করার পর সেলিব্রেশনের সময় জার্সি খুলে কর্নার ফ্ল্যাগে লাগিয়ে সমর্থকদের দিকে তুলে ধরেছিলেন তিনি। কাজেই প্রথম হলুদ কার্ড হয়ে গিয়েছিল সেখানেই। পরবর্তীতে ফের হলুদ কার্ড। সেখান থেকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ডার্বি ড্র হলেও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন ইন্টার কাশী ম্যাচ যে দলের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল সেটা বলাই চলে। এডমুন্ডকে না পেলে শেষ ম্যাচ যে অনেকটাই কঠিন হয়ে যাবে তা জানা সকলের।

এই সমস্ত কিছু মাথায় রেখেই এবার এই লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আসন্ন ম্যাচের আগে আদৌও তাঁকে দল মাঠে পায় কিনা সেদিকেই এখন নজর থাকবে প্রত্যেকের।

Advertisements
Advertisements