গাড়ওয়ালের বিরুদ্ধে শীর্ষস্থান মজবুত করতে নামছে ইস্টবেঙ্গলের মেয়েরা

১২ ম্যাচে ১১ জয় নিয়ে দুরন্ত ছন্দে ইস্ট বেঙ্গল। গাড়ওয়ালের বিরুদ্ধে জিতলে লিগ টেবিলে দাপট আরও বাড়বে।

east-bengal-vs-garhwal-united-iwl-2026-preview

Kolkata, May 15: ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) ২০২৬-এ আজ (১৫ মে) মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি এবং গাড়ওয়াল ইউনাইটেড। এই ম্যাচটি উভয় দলের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লিগের শেষপর্বে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। ম্যাচটি ইস্ট বেঙ্গল প্লেগ্রাউন্ডে রাত ৮টা থেকে শুরু হবে।

Advertisements

লিগ টেবিলে ভালো অবস্থান ধরে রেখেছে ইস্ট বেঙ্গলের মেয়েরা। এখনো পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ১১টি জিতে দুরন্ত ছন্দে ‘কুইনস অব ইন্ডিয়া’। মোট ৩৩ পয়েন্ট সংগ্রহ করে তারা রয়েছে টেবিল শীর্ষে। অন্য কোনো প্রতিযোগী দল এতগুলো ম্যাচ জিততে পারেনি। পয়েন্টের পরিসংখ্যানে তাদের ধারে কাছে কেউ নেই।

   

তাদের আক্রমণভাগে দ্রুততা এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে চাপে ফেলছে। এমনকি তাদের ফরোয়ার্ড লাইনের ধারাবাহিক গোল করার ক্ষমতাও অতুলনীয়। এছাড়া দলের ডিফেন্সও বেশ সংগঠিত তাই আজ একটি হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যেতেই পারে।

অন্যদিকে, গাড়ওয়াল ইউনাইটেড, ইস্ট বেঙ্গলের তুলনায় অনেকটা পিছিয়ে। ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতে তিনটি ড্র করে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে, যা লিগ টেবিলের দ্বিতীয় সর্বনিম্ন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি তাদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে।

Advertisements
Advertisements