গুজরাটের জয়ের হ্যাটট্রিক, পঞ্জাবকে হারিয়ে প্লে-অফে জোরাল বার্তা

হোল্ডারদের দাপটে ১৬৩ রানে থামে পঞ্জাব। সহজ রান তাড়া করে গুজরাটের টানা তৃতীয় জয়, প্লে-অফ দৌড়ে ফের জোরাল প্রত্যাবর্তন।

gujarat-titans-beat-punjab-kings-hat-trick-win-ipl-2026

Kolkata, May 3: আইপিএল ২০২৬-এর ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। কেউ ভাবেনি টেবিল টপে থাকা পঞ্জাবকে হারিয়ে দেবে সদ্য ছন্দে ফেরা গুজরাট। সকলকে ভুল প্রমাণ করে যেন গুজরাট বার্তা দিল, প্লে-অফের দৌড়ে তারাও এখনো রয়েছে। ম্যাচটি ৪ উইকেটে জিতে এই মরসুমে জয়ের হ্যাট্রিক পূরণ করল শুভমন গিলের দল।

Advertisements

আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট। এদিন প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ পঞ্জাব শিবির। গুজরাটের বোলাররা পঞ্জাবের ব্যাটারদের হাত খোলার সুযোগই দেয়নি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করে শ্রেয়স আয়াররা। আজ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যাংশ শেজ (২৯ বলে ৫৭)। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মার্কাস স্টয়নিস (৩১ বলে ৪০)। এছাড়া বাকিদের ইনিংস সম্মানজনক নয়।

   

আরও পড়ুন: আইপিএলে ছুটির বিতর্কে আরসিবি, গুরুত্বপূর্ণ সময়ে প্রশ্নে ক্রিকেটাররা

দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়লাভ করে গুজরাট। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন (৪১ বলে ৫৭)। তাছাড়া বিশেষ অবদান রাখেন জস বাটলার (২৬), ওয়াশিংটন সুন্দর (৪০)। গুজরাট ৬টি উইকেট হারালেও ১৬৪ রান তাড়া করা আজ সহজ ছিল তাদের কাছে।

গুজরাটের বোলিং বিভাগ প্রথম থেকে শেষ পর্যন্ত পঞ্জাবকে চাপে রাখে। অধিনায়ক শ্রেয়স আয়ার সহ মোট ৪টি উইকেট শিকার করেন জেসন হোল্ডার। ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা। এছাড়া ১টি উইকেট নেন রশিদ খান।

Advertisements

আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় আস্থা নেই! ৪ মে-র আগে উচ্ছ্বাস চেপে ‘ধীরে চলো’ নীতি বিজেপির

উল্টোদিকে, পঞ্জাবের বোলাররা শেষের দিকে উইকেট তুললেও প্রথমে দ্রুত উইকেট তুলতে পারেনি। সেকারণেই অনেকটা এগিয়ে যায় গুজরাট শিবির। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং, বিজয়কুমার। এছাড়া ১টি করে উইকেট তোলেন মার্কো জানসেন, মার্কাস স্টয়নিস।

Advertisements