East Bengal: ওডিশা ম্যাচের আগে কী বললেন অস্কার ব্রুজো?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বেঙ্গালুরু ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দশজনে লড়াই করে ও তারা…

east bengal coach oscar bruzon

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বেঙ্গালুরু ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দশজনে লড়াই করে ও তারা আটকে দিয়েছে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। শেষ মুহূর্তে সেই ম্যাচে গোল পেয়েছিলেন অ্যান্টন সোজবার্গ। যারফলে বর্তমানে ৮ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট রয়েছে লাল-হলুদের ঝুলিতে। আগামী ২৮শে এপ্রিল গোয়ার ফতোরদা স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশা এফসির সঙ্গে। গত দুই ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশার। আটকে যেতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

Advertisements

আরও পড়ুন: মুম্বাই বনাম বেঙ্গালুরু মহারণ, পয়েন্ট টেবিলে টপ ফোরে থাকার লড়াই

যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে এবার লাল-হলুদকে আটকে পয়েন্ট টেবিলের উপরে ওঠার লক্ষ্য থাকবে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাবের। অন্যদিকে, বেঙ্গালুরু ম্যাচের পর এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সুনিশ্চিত করতে চাইবেন সাউল ক্রেসপো থেকে শুরু করে আনোয়ার আলিরা। তাঁর আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ লিগ টেবিলের উপরের দিকে থাকা প্রত্যেকটি দলই জয়ের জন্য লড়াই করছে। আসন্ন ওডিশা এফসি ম্যাচ আমাদের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও মুম্বাই ম্যাচ ও যথেষ্ট কঠিন হতে চলেছে।’

   

আরও পড়ুন: নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আসলো গোয়া

আরও বলেন, ‘ এটা টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে। এখন প্রত্যেকেই যথেষ্ট মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করতে হবে। নাহলে শাস্তির মুখে পড়তে হবে। যা পরবর্তীতে দলের মধ্যে প্রভাব ফেলবে।’ এছাড়াও দলের তারকা মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরার কার্ড ইস্যু নিয়ে ও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইস্টবেঙ্গলের এই কোচকে।

Advertisements