NGT-র নোটিশে বিতর্কে একাধিক স্টেডিয়াম, আরসিবির হোমগ্রাউন্ডও তালিকায়

Kolkata, April 25: আইপিএল ২০২৬ মরসুমের মাঝেই তিনটি স্টেডিয়ামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। মাঠের রক্ষণাবেক্ষণ এবং জল ব্যবহারের নিয়ম ভঙ্গের…

ngt-notice-ipl-stadiums-groundwater-violation-rcb-home-ground-controversy

Kolkata, April 25: আইপিএল ২০২৬ মরসুমের মাঝেই তিনটি স্টেডিয়ামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। মাঠের রক্ষণাবেক্ষণ এবং জল ব্যবহারের নিয়ম ভঙ্গের অভিযোগে সেখানে খেলা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে NGT। জল বেশি দূর এগোলে এই স্টেডিয়ামগুলিতে আইপিএল খেলা বন্ধও হতে পারে।

Advertisements

দেশের বেশ কয়েকটি মাঠের বিরুদ্ধে অভিযোগ এনেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। তাদের মধ্যে রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়াম, মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম, লখনউয়ের একানা স্টেডিয়াম, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কটকের বরাবাটি স্টেডিয়াম।

   

এই স্টেডিয়ামগুলিকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে NGT। তাদের অভিযোগ, এই মাঠগুলি পরিশোধন কেন্দ্র থেকে পাওয়া জলে পিচ তৈরি করছে না। ২০২১ সালের আদেশ অমান্য করে ভূগর্ভস্থ জল ব্যবহার করেই পিচ বানাচ্ছে। আর সেখানেই খেলা হচ্ছে। এর আগে এ বিষয়ে মামলাও হয়। তখন শুনানিতে ঠিকঠাক হাজিরা দেয়নি স্টেডিয়াম কর্তৃপক্ষ।

নোটিশ পাঠানো মাঠগুলির মধ্যে আইপিএল হচ্ছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। আগামী দিনে জয়পুর ও বেঙ্গালুরুর দ্বিতীয় হোমগ্রাউন্ড রায়পুরের স্টেডিয়ামে খেলা হবে। এবার সমস্ত তথ্য সংগ্রহ করেছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। প্রশ্ন করা হচ্ছে মাঠ কর্তৃপক্ষকে, এই স্টেডিয়ামে কি করে আইপিএল খেলা হচ্ছে। নতুন করে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisements
Advertisements