দল হারলেও শতরানে রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, গেইলকে টপকালেন

Kolkata, April 25: গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে ১০০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন গুজরাটের সাই সুদর্শন। তবুও ৫ উইকেটে হেরেছে গুজরাট টাইটানস।…

Kolkata, April 25: গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে ১০০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন গুজরাটের সাই সুদর্শন। তবুও ৫ উইকেটে হেরেছে গুজরাট টাইটানস। দল হারলেও বিফলে যায়নি তাঁর শতরান। এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে নতুন মাইল ফলক স্পর্শ করলেন সুদর্শন।

Advertisements

এদিন ৫৮ বলে শতরান করেন ওপেনার সাই সুদর্শন। তাঁর সেঞ্চুরির উপর ভর করে ২০৫ রান তোলে গুজরাট। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার এবং ৫টি ছক্কা। এই ম্যাচে সেঞ্চুরি করে আইপিএল কেরিয়ারে ২০০ রান পূর্ণ করলেন এবং কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের একটি বড় রেকর্ড ভেঙে দিলেন সুদর্শন।

   

আইপিএল ইতিহাসে এর আগে পর্যন্ত দ্রুততম ২০০০ রান করা ব্যাটসম্যান ছিলেন গেইল। তাঁর এই নজির গড়তে লেগেছিল ৪৮টি ইনিংস। তবে কালকের পর এই কীর্তি এখন সুদর্শন নামে। গেইলকে টপকে ৪৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে গেলেন ভারতের এই তরুণ ব্যাটার।

এছাড়া সাই সুদর্শন টানা তিন মরসুমে শতরান করার ক্ষেত্রেও ক্রিস গেইলের রেকর্ডের সমকক্ষ হয়েছেন। সুদর্শন ২০২৪, ২০২৫, গত দুই মরসুমেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অন্যদিকে গেইল ২০১১, ২০১২ এবং ২০১৩ সালে টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন।

Advertisements

উল্লেখ্য, আইপিএল ইতিহাসে দ্রুততম ২০০০ রান করা তালিকায় রয়েছেন তিন ভারতীয় খেলোয়াড়। এই তালিকার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:

sai-sudarshan-breaks-chris-gayle-record-fastest-2000-runs-ipl-century

Advertisements