চেন্নাইয়ের বোলিং কুপোকাত মুম্বাই, ফের পিছিয়ে পড়ল হার্দিকরা

গত ম্যাচে গুজরাটের বিপক্ষে ৯৯ রানের বিরাট ব্যবধানে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই উদ্যমকে সঙ্গে করে বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানিয়েছিল মুম্বাই…

chennai-super-kings-beat-mumbai-indians-by-103-runs-ipl-2026

গত ম্যাচে গুজরাটের বিপক্ষে ৯৯ রানের বিরাট ব্যবধানে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই উদ্যমকে সঙ্গে করে বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান জানিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আজ হল ঠিক তার উল্টো। ১০৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল সিএসকে।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তোলে সিএসকে। সঞ্জু স্যামসন একা হাতে এই রানের ভিত্তি গড়েন। অপরাজিত থেকে ৫৪ বলে ১০১ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। ১০টি চার ও ৬টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। বাকিরা কেউ সঞ্জুর ইনিংসের ধারে কাছে পৌঁছাতে পারেনি। অধিনায়ক রুতুরাজ (২২), সরফরাজ খান (১৪), শিবম দুবে (৫), ডেওয়াল্ড ব্রেভিস (২১), কার্তিক শর্মা (১৮), জেমি ও (১২), আকিল হোসেইন (২) বিশেষ অবদান রাখতে পারেননি।

   

উল্টোদিকে রান তাড়া করতে নেমে নাস্তানাবুদ হয় গোটা মুম্বাই শিবির। ১৯ ওভার খেলে সব উইকেট খুইয়ে ১০৪ রান করে। যা টার্গেটের অর্ধেক। কুইন্টন ডি কক থেকে রাদারফোর্ড সকলেই ব্যর্থ। সূর্যকুমার যাদব (৩৭) এবং তিলক ভার্মা (৩৭) চেষ্টা করলেও খুব দ্রুতই সাজঘরে ফিরে যান। দু’শোর উপর রান তাড়া করার জন্য প্রয়োজন একটি ভালো পার্টনারশিপ অথবা ব্যাটারদের আগ্রাসী ইনিংস। তার কোনোটাই এদিন চোখে পড়েনি মুম্বাই ইনিংসে।

পক্ষান্তরে, চেন্নাইয়ের বোলাররা ঝড় তুলে দেয়। এদিন চেন্নাইয়ের প্রত্যেক বোলার উইকেট পেয়েছেন। একা হাতে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন আকিল হোসেইন। ২টি উইকেট পকেটে পুড়ল নুর আহমদ। এছাড়া মুকেশ চৌধুরী, অনশুল কম্বোজ, জেমি ওভার্টন, গুজপ্নীত সিং ১টি করে উইকেট তোলেন।

Advertisements
Advertisements