হায়দ্রাবাদকে হারিয়ে টপকে যাবে কি দিল্লি, আজ হাইভোল্টেজ লড়াই

Kolkata, April 21: আজ (২১ এপ্রিল) আইপিএল ২০২৬-এর ৩১তম ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ঘরের মাঠে দিল্লি শিবিরকে আহ্বান জানাচ্ছে হায়দ্রাবাদ।…

srh-vs-dc-ipl-2026-match-preview-delhi-can-overtake-hyderabad

Kolkata, April 21: আজ (২১ এপ্রিল) আইপিএল ২০২৬-এর ৩১তম ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ঘরের মাঠে দিল্লি শিবিরকে আহ্বান জানাচ্ছে হায়দ্রাবাদ। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

Advertisements

এই মরসুমে গত ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিজের ঝুলিতে ভরেছে ঈশান কিষানের হায়দ্রাবাদ। পয়েন্ট টেবিলের চার নম্বরে। গত দুই ম্যাচে অপরাজিত। এই উইনিং স্ট্রাইক আজও ধরে রাখতে বদ্ধপরিকর অরেঞ্জ আর্মি। উভয় দলই এখনো পর্যন্ত তিনটি করে গেম জিতেছে।গত পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদের ঠিক পরেই পঞ্চম স্থানে দিল্লি। আজকের খেলায় ঈশান কিষানদের হারাতে পারলেই হায়দ্রাবাদের টপকে যেতে পারবে দিল্লি।

   

পারফরম্যান্সের দিক থেকে, ব্যাটিংয়ে নিয়মিত ঝড় তুলছে কমলা শিবির। ছয় ম্যাচে ২৮৩ রান করে দলের ব্যাটিংয়ে শীর্ষে হেনরিখ ক্লাসেন এবং ২১৩ রানে দ্বিতীয় ইশান কিষান। দিল্লির হয়ে ট্রিস্টান স্টাবস এখনো পর্যন্ত ১৬৯ রান করে তালিকার শীর্ষে রয়েছেন। বোলিংয়ে, হায়দ্রাবাদের এশান মালিঙ্গা ও সাকিব হুসেনদের উপর নজর থাকবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে লুঙ্গি এনগিডির থেকে ভালো পারফরম্যান্স আশা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট ছাব্বিশবার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে এই দুই দল। যার মধ্যে তেরোবার জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বারোবার জিতেছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া একবার অমীমাংসিত। তাই বলা যায়, আজকের খেলায় যেকোনো দলই বাজিমাত করতে পারে।

Advertisements

আবহাওয়ার পূর্বাভাস, মঙ্গলবার হায়দ্রাবাদে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। এদিন এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। মাঠের কথা বলতে হলে, খেল যত এগোয় পিচ তত মন্থর হয়ে আসে। তাই এই পিচ প্রথমার্ধে ব্যাটসম্যানদের সাহায্যকারী এবং দ্বিতীয়ার্ধে এর গতি কমে যায়।

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, সলিল অরোরা, লিয়াম লিভিংস্টোন, শিভাং কুমার, প্রফুল হিঙ্গ, সাকিব হুসেন।

দিল্লির সম্ভাব্য একাদশ: পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (উইকেটরক্ষক), করুণ নায়ার, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ডেভিড মিলার, আকিব নবী, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন।

Advertisements