দ্বিতীয় ভারতীয় দলে নেতৃত্বে শ্রেয়াস আইয়ার, নতুন পরিকল্পনায় বিসিসিআই

Kolkata, April 20: সামনে একগুচ্ছ ম্যাচ। সিরিজ ও টুর্নামেন্টের কারণে সূচির ভিড়। আবার আসছে বছর একদিনের বিশ্বকাপ। সব মিলিয়ে চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এবার…

bcci-plan-second-india-team-shreyas-iyer-leadership-selection-pool

Kolkata, April 20: সামনে একগুচ্ছ ম্যাচ। সিরিজ ও টুর্নামেন্টের কারণে সূচির ভিড়। আবার আসছে বছর একদিনের বিশ্বকাপ। সব মিলিয়ে চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এবার একাধিক নেতৃত্বাধীন দুইটি জাতীয় দল তৈরির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আর নেতৃত্বের এই দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার।

Advertisements

চলতি বছর ক্যালেন্ডারের সূচি ঠাসা। একই সময়ে এশিয়ান গেমস এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ। একটি দলের পক্ষে একই সময়ে একাধিক জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। তাই এবার দুটো দল গঠনের সিদ্ধান্ত নিল বিসিসিআই। আর সেখানে দ্বিতীয় দলে নেতৃত্ব দেওয়ার জন্য ডাক পেতে পারেন শ্রেয়াস আইয়ার।

   

এর আগের দেশের জার্সিতে অনেক ভালো ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন এই ক্রিকেট তারকা। বর্তমানে আইপিএলে নিষ্ঠাভরে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাচ্ছেন। গতবার তাঁর নেতৃত্বেই দল পৌঁছেছিল ফাইনালে। এ মরসুমেও অপরাজেয় শ্রেয়াসের পাঞ্জাব। তাহলে বোর্ড কমিটির সদস্যরা তাঁর কথা ভাববেন নাই বা কেন।

বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ৩০ থেকে ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে একটি বড় পুল গঠন করা জরুরি। সেই পুল থেকেই পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দল নির্বাচন করা হবে। নির্দিষ্ট একটি স্কোয়াডের উপর নির্ভর না করে, বরং একাধিক প্রস্তুত দল গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।

Advertisements

আর এই পুল গঠনের জন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নজর রাখতে চায় বোর্ড। তার জন্য আইপিএল এর থেকে ভালো মঞ্চ আর কিছু নেই। সেখান থেকেই নজরে রয়েছেন বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, প্রিয়াংশ আর্য, অঙ্গকৃশ রঘুবংশীর মতো তরুণ ক্রিকেটাররা।অলরাউন্ডার বিভাগে বোর্ড কর্তাদের নজরে শশাঙ্ক সিং ও অনুকূল রায়। এছাড়া বোলিংয়ে রবি বিষ্ণোইয, খলিল আহমেদ, প্রসিদ্ধ কৃষ্ণ, কার্তিক তিয়াগী।

Advertisements