কোচিতে কেরালা ব্লাস্টার্স বনাম জামশেদপুর এফসি মহারণ

সুদীপ্তা নন্দী, কলকাতা: আজ (১৮ এপ্রিল) কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং জামশেদপুর এফসি। মুখোমুখি এই দ্বৈরথ শুরু বিকেল ৫টা থেকে।…

kerala-blasters-vs-jamshedpur-fc-match-preview-kochi-isl

সুদীপ্তা নন্দী, কলকাতা: আজ (১৮ এপ্রিল) কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং জামশেদপুর এফসি। মুখোমুখি এই দ্বৈরথ শুরু বিকেল ৫টা থেকে। উভয় দলই এই ম্যাচে সাফল্যের জন্যে উৎসুক।

Advertisements

এসসি দিল্লি, মোহনবাগান এসজি এবং মুম্বাই সিটি এফসি-র বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত জামশেদপুর। ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। কোচিতে ব্লাস্টার্সের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই প্রত্যাশা করেছে না ওয়েন কয়েলের দল।

   

আরও পড়ুন: “সুযোগ কেউ দেয় না, কেড়ে নিতে হয়’- রফিকের গল্পে অনুপ্রেরণার বার্তা তরুণদের

উল্টোদিকে শিবিরে কোচ অ্যাশলে ওয়েস্টউড আসার পর ছন্দ ফিরে পেয়েছে কেরালা ব্লাস্টার্স। গত দুই ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। তবে এই মুহূর্তে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে কেরালা। এই অবস্থায় টুর্নামেন্টে ফিরতে হলে লক্ষ্য পরপর ম্যাচ জেতা।

পরিসংখ্যান অনুযায়ী, মোট উনিশ বার খেলার মাঠে একে অপরের বিরোধিতা করেছে এই দুই দল। তার মধ্যে উভয় দলই পাঁচবার করে জিতেছে এবং নয় বার ড্র করেছে। তাই এই ম্যাচে ফলাফল যেকোনো দিকেই ঘুরতে পারে। এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি উভয় শিবিরেই কোনো বড় ধরনের চোটের সমস্যা বা নিষেধাজ্ঞা নেই। তাই ইচ্ছে মতো লাইন আপ করতে পারবে ওয়েস্টউড এবং কয়েল।

Advertisements

আরও পড়ুন: গ্রাম থেকে ইস্টবেঙ্গল জার্সি, মন্দিরার স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প

কেরালা ব্লাস্টার্স এফসি সম্ভাব্য লাইন আপস (৪-৪-২):
আরশ (গোলরক্ষক); সাহীফ, হরমিপাম, এনদিয়ায়ে ফাল্লু, বিকাশ ইউমনাম; দানিশ ফারুক, ফ্রেডি, ভিবিন, কেভিন; করিম, ফ্রান্সিসো।

জামশেদপুর এফসি সম্ভাব্য লাইন আপস (৪-২-৩-১):
অ্যালবিনো গোমেজ (গোলরক্ষক); নিখিল বারলা, স্টিফেন ইজে, প্রতীক চৌধুরী, জোথানপুইয়া; ঋত্বিক দাস, সার্কোভিচ; লালহরিয়াতপুইয়া চাওংথু, নিকোলা স্টোজানোভিচ, সানান; মেসি বৌলি।

Advertisements