গোটা মরসুমের জন্য চেন্নাই থেকে ছিটকে গেলেন খলিল, জেনে নিন কারণ

আগামী ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগেই দুঃসংবাদ চেন্নাই শিবিরে। বাকি মরসুমের জন্য বাতিল করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ পেসার…

khaleel-ahmed-injury-out-of-ipl-season-csk-big-blow

আগামী ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগেই দুঃসংবাদ চেন্নাই শিবিরে। বাকি মরসুমের জন্য বাতিল করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ পেসার খলিল আহমেদকে।

Advertisements

গত ১৪ এপ্রিল কেকেআরের বিপক্ষে ম্যাচে পাওয়া গ্রেড ২ কোয়াড্রিসেপস টিয়ার ইনজুরির শিকার হন খলিল আহমেদ। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সুস্থ হতে দশ থেকে বারো সপ্তাহ সময় লাগবে। এমতাবস্থায় খলিলের বদলি কাউকে খোঁজা ছাড়া উপায় নেই চেন্নাইয়ের।

   

আরও পড়ুন:  পাঞ্জাবের বিরুদ্ধে কঠিন পরীক্ষা মুম্বাইয়ের, রোহিত ছাড়া চাপে হার্দিকরা

এই মরসুমে খলিল এখনো পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২টি উইকেট শিকার করেছেন। তাঁর ইকোনমি রেট ৮.৬৭। পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট নেওয়ার এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জুটি ভাঙার জন্য দল এই বাঁহাতি পেসারের ওপর নির্ভরশীল ছিল। তিনি ছিটকে যাওয়ার পর চিন্তিত দল।

আরও পড়ুন: বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতলেই দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল, যুবভারতীতে মহারণ আজ

এর আগেই বেশ কয়েকটি খবর ছিল হলুদ শিবিরে – নাথান এলিস আহত। স্পেন্সার জনসন এখনও দলে যোগ দেননি। অন্যদিকে ম্যাট হেনরি নেই ছন্দে। সব মিলিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে রুতুরাজের দল।

Advertisements
Advertisements