IPL 2026: লখনউ কি পারবে গতবারের চ্যাম্পিয়নদের তাদেরই ঘরের মাঠে হারাতে?

IPL 2026-এ RCB vs LSG ম্যাচ ঘিরে excitement তুঙ্গে। Chinnaswamy Stadium-এ batting-friendly pitch-এ big score হওয়ার সম্ভাবনা, যেখানে Virat Kohli-দের Bangalore recent form-এ এগিয়ে। অন্যদিকে Rishabh Pant-এর Lucknow last match জিতে confidence নিয়ে নামছে।

rcb-vs-lsg-ipl-2026-match-preview-chinnaswamy-stadium-bangalore

আজ আইপিএল ২০২৬-এর ২৩তম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে খেলা শুরু।

Advertisements

পয়েন্টের বিচারে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আরসিবি। আর ঋষভ পান্থ-এর লখনউ রয়েছে তার চার ধাপ নীচে সপ্তম স্থানে। গত চারটির মধ্যে তিনটি ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। শুধু একটি ম্যাচ রাজস্থানের কাছে হেরেছে। তবে মনোবল হারায়নি রজত পতিদারের দল।

   

অন্যদিকে ৪টের মধ্যে দুটি ম্যাচে সফল ও বাকি দুটি ম্যাচে পরাজিত লখনউ। তারাও একেবারে খারাপ ছন্দে নেই। গত ম্যাচে গুজরাটকে হারিয়ে সেই উদ্যমে এই ম্যাচে নামছে। তবে খেলোয়াড়দের ধারাবাহিকতার অভাব রয়েছে। যেখানে বেঙ্গালুরু গত চারটি ম্যাচেই ২০০ -এর উপর রান করেছে, সেখানে লখনউ তার কাছাকাছি পৌঁছেছে মাত্র।

আইপিএল ইতিহাসে মাত্র ছয় বার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে আরসিবি ও এলএসজি। যার মধ্যে চার বারই সফলতা পেয়েছে বিরাটরা এবং লখনউ জিতেছে দুবার। মুখোমুখি সংঘর্ষের বিচারে বেঙ্গালুরু কিছুটা এগিয়ে।

Advertisements

এছাড়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে আবহাওয়া আর্দ্র এবং আকাশ পরিষ্কার থাকবে। প্রত্যাশিত তাপমাত্রা প্রায় ৩২° সেলসিয়াস এবং আর্দ্রতার মাত্রা থাকবে ২২%।

চিন্নাস্বামী মাঠের কথা বলতে হলে, এখানকার পিচ সমতল, ভালো বাউন্স, ছোট বাউন্ডারি এবং দ্রুতগতির আউটফিল্ড – যা একজন ব্যাটসম্যানের জন্য সুবিধাজনক। আইপিএলে এই স্টেডিয়ামে গড় স্কোর ২০০-২০৫। খেলার শেষ দিকে শিশিরের কারণে যে অধিনায়ক টস জিতবেন সে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: ফিলিপ সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, সুয়শ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রাশিখ দার।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, এইডেন মার্করাম, ঋষভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মহম্মদ শামি, আভেশ খান, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: মায়ঙ্ক যাদব।

Advertisements