দেবাশিস কুমার ইস্যুতে জালে জড়াল এই শিল্পপতি, তলব ED-র

কলকাতা: ইডি দফতরে টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। গত দু’দিন ধরে তিনি পরপর ইডি দফতরে হাজিরা দিয়েছেন বলে…

From Tollywood to Politics — Actress Summoned by ED

কলকাতা: ইডি দফতরে টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। গত দু’দিন ধরে তিনি পরপর ইডি দফতরে হাজিরা দিয়েছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisements

তদন্তকারীদের দাবি, অবৈধভাবে জমি দখল এবং সেই জমিকে কেন্দ্র করে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সরকারি জমিসহ বিভিন্ন মালিকানাধীন জমি জাল নথির মাধ্যমে দখল করা হয়। এরপর সেই জমিকে বৈধ দেখিয়ে সেখানে একাধিক প্রকল্প তৈরি করা হয় এবং সেগুলি বাজারে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। এই গোটা প্রক্রিয়ায় একাধিক ব্যক্তি এবং সংস্থার যোগসূত্র থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, এই মামলার তদন্তে নেমে ইডি ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে। গতকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একযোগে সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এই তল্লাশিতে বেশ কিছু নথি এবং ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে, যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তদন্তকারীরা এখন সেই সব নথি খতিয়ে দেখে গোটা চক্রের বিস্তার এবং আর্থিক লেনদেনের হদিশ পাওয়ার চেষ্টা করছেন।

   

এই মামলায় এর আগেও তৃণমূল কংগ্রেসের রাজবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ইডি সূত্রে দাবি, সেই জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নতুন তথ্য সামনে আসে, যার ভিত্তিতে রাজেন্দ্র কুমার গাংওয়ালের নাম উঠে আসে। এরপরই তাঁকে তলব করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়।

 

Advertisements

 

Advertisements