আগামীকাল ব্যারাকপুরে মনোনয়ন জমা দেবেন অভয়ার মা রত্না দেবনাথ

কলকাতা: আগামীকাল ৯ এপ্রিল ব্যারাকপুরে মনোনয়ন জমা করবেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। (Ratna Debnath)রত্না দেবনাথ আরজিকর নির্যাতিতা অভয়ার মা। রত্না আজ একটি ভিডিও বার্তায়…

ratna-debnath-barrackpore-nomination-abhaya-mother-bjp-west-bengal

কলকাতা: আগামীকাল ৯ এপ্রিল ব্যারাকপুরে মনোনয়ন জমা করবেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। (Ratna Debnath)রত্না দেবনাথ আরজিকর নির্যাতিতা অভয়ার মা। রত্না আজ একটি ভিডিও বার্তায় মনোনয়ন জমা দেওয়ার ঘোষণা করেছেন। অমরাবতী থেকে আগামীকাল ব্যারাকপুরের উদ্দেশ্যে যাবেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন আজকের দিন তার কাছে অত্যন্ত আনন্দের কারণ ৯ তারিখেই অভয়ার জন্ম এবং সেই ৯ তারিখেই তার উপর এই নারকীয় ঘটনা ঘটানো হয়।

Advertisements

তাই এই ৯ তারিখকে বেছে নিয়ে তিনি বিজেপির হয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছে যাচ্ছেন। এছাড়াও তিনি বলেন এতদিন ধরে ন্যায় বিচার চেয়েও তিনি পাননি কিন্তু এবার পরিবর্তনের স্বার্থে তিনি বিজেপির গেরুয়া পতাকা হাতে নিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন বাংলায় বিজেপি এলে অভয়ার বিচার পাবেন তিনি। রত্না দেবনাথকে প্রার্থী করা নিয়ে এর আগেও অনেক বিতর্ক তৈরী হয়েছিল রাজ্য রাজনীতিতে। বিশেষ করে সিপিএম রত্না দেবনাথকে কটাক্ষ করেছিল এবং বলেছিল অভয়ার মৃতদেহ তারাই আটকেছিল।

   

তাই রাজনীতিতে নামতে হলে তাকে সিপিএমের ঝান্ডা নিয়েই নামা উচিত। আবার শাসক দল তৃণমূলও কটাক্ষ কিরে বলেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই অভয়া কাণ্ডের কিনারা করতে পারেনি। দিল্লিতে গেলে অমিত শাহ তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি। তবে কি করে অভয়ার মা বিজেপিতে গেলেন। পানিহাটি কেন্দ্রটি ঐতিহ্যগতভাবে বাম ও তৃণমূলের প্রভাবিত এলাকা। এখানে বিজেপির প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে আলোচনা চলছে।

আরও দেখুনঃপানিহাটিতে প্রচারে নামতেই বাধার মুখে ‘অভয়া’র মা, উত্তপ্ত এলাকা

অনেকে মনে করছেন, আরজিকর কাণ্ডে নারী নিরাপত্তা ও বিচারের প্রশ্নকে সামনে রেখে বিজেপি এই আসনে লড়াই জোরদার করতে চাইছে। রত্না দেবনাথ নিজেও প্রচারে নেমে বলেছেন, “মানুষ আমার মেয়েকে ভোলেনি। আমি পানিহাটির মানুষকে অভয় দিয়ে বলছি, আমি জিতলে আপনারাও জিতবেন।”আগামীকাল ব্যারাকপুরে মনোনয়ন জমা দেওয়ার পর রত্না দেবনাথের প্রচার আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে নারী নিরাপত্তা, বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক পরিবর্তনের ইস্যুকে নতুন করে সামনে এনেছে। অভয়ার মা যে রাজনীতির ময়দানে নেমেছেন, তা শুধু একটি পরিবারের লড়াই নয় এটি অনেকের কাছে বৃহত্তর পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।

Advertisements
Advertisements