সোনার বাংলাকে রাবণের লঙ্কার সঙ্গে তুলনা গর্গের!

কলকাতা: সোনার বাংলাকে রাবনের লঙ্কার সঙ্গে তুলনা করে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন বাংলাপক্ষের (Gorg Chattopadhyay)সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি তার ফেসবুক পোস্টে বলেন বাংলা…

gorg-chattopadhyay-ravana-lanka-bengal-controversy

কলকাতা: সোনার বাংলাকে রাবনের লঙ্কার সঙ্গে তুলনা করে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন বাংলাপক্ষের (Gorg Chattopadhyay)সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি তার ফেসবুক পোস্টে বলেন বাংলা যদি লঙ্কা হয় তবে রাবন হও, বিভীষণ নয়। অর্থাৎ বাংলার মানুষ হয়ে বাংলাকে বাঁচানোর পরিবর্তে যারা বাংলায় থেকে তার অবমাননা করছে তাদের বিরুদ্ধেই এই পোস্ট করেছেন গর্গ। তবে গর্গের এই পোস্ট ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা।

Advertisements

এমনিতেই তৃনমুলের বি টিম বলে আগেও অনেকেই দাগিয়ে দিয়েছেন বাংলাপক্ষকে। তবে গর্গের এই পোস্টে নানা মুনির নানা মত। অনেকেই বলেছেন বাংলায় যে অপশাসন চলছে তার ফলে অনেক আগেই বাংলা লঙ্কায় পরিণত হয়েছে এবং বাংলাপক্ষের যে দেরিতে হলেও খানিকটা বোধোদয় হয়েছে তাতে মানুষের খুশি। তবে অনেকেই বাংলাপক্ষের জয় বাংলা স্লোগানের বিরোধিতা করে বলেছেন জয় বাংলা বাংলাদেশের স্লোগান এবং বাংলার সরকার আর বাংলাপক্ষ মিলে রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন, এটা হতে দেওয়া যাবে না।

   

তারা আরও বলেছেন যে তারা বাংলাদেশ চান না বা লঙ্কায় চান না। তারা রাম রাজ্য চান এবং তার থেকেই স্পষ্ট হয় যে তারা বাংলায় অবিলম্বে পরিবর্তন চাইছেন। আবার কেউ কেউ বলেছেন যতদিন টাকা আসবে ততদিন জয় বাংলা কিন্তু টাকা আসা বন্ধ হলেই জয় শ্রী রাম। অর্থাৎ তারা তাদের মতামতে স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র সরকারি অনুদানের জোরেই এই সংগঠন চলছে এবং তারা খুব পরিকল্পিত ভাবে রাজ্যকে পশ্চিমবাংলাকে বাংলাদেশে রূপান্তরিত করতে চেয়েছে।

তবে অনেকেই বলেছেন যে বাংলায় রাবনের জায়গা যারা নিয়েছেন তাদের পতন খুব শিগগিরই হবে এবং রামায়ণের মত রাম এসে রাবনকে বধ করবেন এবং তারপরেই তৈরী হবে রাম রাজ্য। তবে সিংহভাগ মানুষই বলেছেন, গর্গ নিজের পোস্টে যাদের বিভীষণ বলে কটাক্ষ করেছে তারা আসলে সত্যের পথেই রয়েছে এবং বিভীষণরা সবসময় রামের পক্ষেই থাকে। তাই তারা মনে করেন রাবন হওয়ার থেকে বিভীষণ হয়ে রাম রাজ্য প্রতিষ্ঠায় সাহায্য করা অনেক ভাল।

Advertisements
Advertisements