মাধ্যমিকের ফল কবে? কী ভাবে দেখবেন? সিলেবাস বদল নিয়ে বড় আপডেট পর্ষদের

কলকাতা: বিধানসভা নির্বাচনের জেরে চলতি বছর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ তারিখেই শেষ হয় পরীক্ষা…

WB Madhyamik Result 2026

কলকাতা: বিধানসভা নির্বাচনের জেরে চলতি বছর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ তারিখেই শেষ হয় পরীক্ষা পর্ব। এবার ফলপ্রকাশের অপেক্ষায় প্রহর গুনছেন প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। পর্ষদ নির্দিষ্ট দিনক্ষণ না জানালেও, মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে বলে জোরালো জল্পনা রয়েছে।

Advertisements

৯০ দিনের মধ্যেই ফলাফল

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। আগামী ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তাই ওয়াকিবহাল মহলের ধারণা, ভোট প্রক্রিয়া মেটার পরই মে মাসে ছাত্রছাত্রীদের মার্কশিট প্রকাশ করবে পর্ষদ।

   

এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পড়ুয়া পরীক্ষায় বসেছিল, যা গতবারের তুলনায় বেশি। উল্লেখযোগ্যভাবে ছাত্রদের (৪,২৬,৭৩৩) তুলনায় ছাত্রীদের (৫,৪৪,৬০৬) সংখ্যা এবার অনেকটাই বেশি। পাশাপাশি একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও ছিলেন। ২,৬৮২টি কেন্দ্রে আয়োজিত এই মেগা পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্বে রয়েছেন ৫২ হাজার এক্সামিনার এবং ১,৩৭৬ জন হেড এক্সামিনার।

কীভাবে দেখবেন ফলাফল? WB Madhyamik Result 2026

রেজাল্ট ঘোষণার পর পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ সাবমিট করলেই স্ক্রিনে মার্কশিট দেখা যাবে। এছাড়া iresults.net/wbbse-app-এর মাধ্যমে মোবাইল অ্যাপেও খুব সহজে ফল জানতে পারবে পড়ুয়ারা।

Advertisements

এদিকে, আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে মাধ্যমিকের পাঠ্যক্রমে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলেছে। সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী জানিয়েছেন, বাংলা ও বিজ্ঞানের পাশাপাশি কর্মশিক্ষাতেও যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। সবথেকে বড় চমক হিসেবে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হতে চলেছে মহাকাব্য ‘মহাভারত’-ও।

Advertisements