হাতে মাত্র ৪৮ ঘন্টা! ইরানে নরকের দরজা খোলার হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। (Trump warning)তিনি বলেছেন, “ইরানকে ১০ দিন সময় দেওয়া হয়েছিল চুক্তি করার জন্য অথবা হরমুজ…

trump-warning-iran-48-hours-strait-of-hormuz-crisis

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। (Trump warning)তিনি বলেছেন, “ইরানকে ১০ দিন সময় দেওয়া হয়েছিল চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য। সময় ফুরিয়ে আসছে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের উপর সমস্ত নরক নেমে আসবে। ঈশ্বরের জয় হোক!” এই কড়া বার্তার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছে।

Advertisements

চলতি ইরান যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এই আলটিমেটাম নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে।হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই সরু প্রণালী দিয়ে যায়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা এই প্রণালী বন্ধ করে দিয়েছে বা হুমকি দিয়ে অস্থির করে তুলেছে। ফলে আন্তর্জাতিক তেলের দাম আকাশছোঁয়া হয়েছে, ইউরোপ-এশিয়ার অর্থনীতিতে ধাক্কা লেগেছে।

   

আরও দেখুনঃ সোনা পাপ্পুর নাম বাদ! বহিস্কৃত কসবা থানার ওসি

ট্রাম্প বলছেন, ইরান যদি হরমুজ প্রণালী না খোলে বা শান্তি চুক্তিতে না আসে, তাহলে আমেরিকা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানবে শুরুতে সবচেয়ে বড়টিকে। “আমরা তাদের পাওয়ার প্ল্যান্টগুলো ধ্বংস করে দেব,” এমন হুঁশিয়ারি আগেও দিয়েছিলেন তিনি।ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জেনারেল আলি আব্দোল্লাহি আলিয়াবাদি এই হুমকিকে “অসহায়, নার্ভাস, ভারসাম্যহীন ও বোকামি” বলে উড়িয়ে দিয়েছেন।

ইরানি কর্মকর্তারা বলছেন, যদি আমেরিকা বা ইসরায়েল তাদের পরিকাঠামোতে আঘাত করে, তাহলে পুরো অঞ্চলকে “নরকে” পরিণত করা হবে। তারা গাল্ফের দেশগুলোর জ্বালানি ও জল ব্যবস্থায় পাল্টা আঘাতের হুমকি দিয়েছে। সম্প্রতি ইরান কুয়েতের তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, যদিও কোনো হতাহত হয়নি।এই ৪৮ ঘণ্টার আলটিমেটাম আসলে আগের ১০ দিনের সময়সীমার শেষ পর্যায়।

Advertisements

ফেব্রুয়ারির শেষে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যৌথ আমেরিকা-ইসরায়েল অভিযান শুরু হয়। তারপর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষস্থানীয় স্থাপনায় শত শত আঘাত হয়েছে। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সম্প্রতি একটি আমেরিকান এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং তার ওয়েপন সিস্টেম অফিসারকে দুর্গম এলাকা থেকে ডেল্টা ফোর্স উদ্ধার করে। এসব ঘটনার মধ্যেই ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারি এসেছে।

Advertisements