IPL 2026: উদ্বোধনী ম্যাচে দাপট, কোহলির ব্যাটে হায়দরাবাদকে হারাল আরসিবি

বেঙ্গালুরু: ১৯ তম আইপিএলের (IPL 2026) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন প্রথমে ৯ উইকেট হারিয়ে ২০২ রান তোলে হায়দ্রাবাদ।…

rcb-beat-srh-ipl-2026-opening-match-virat-kohli-innings

বেঙ্গালুরু: ১৯ তম আইপিএলের (IPL 2026) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন প্রথমে ৯ উইকেট হারিয়ে ২০২ রান তোলে হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ২০৩ রান করে কোহলির দল। রোমাঞ্চকর এই ম্যাচে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় হাসিল করে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি।

Advertisements

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে যথেষ্ট সম্মানজনক রান তোলে হায়দ্রাবাদ। সানরাইজার্স ব্যাটারদের আগ্রাসী ইনিংস ম্যাচকে প্রতিযোগিতামূলক করে তোলে। ঈশান কিশানের ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস দলকে বড় স্কোরে পৌঁছে দেয়। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৫টি ছ’য়ে। দলের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা যথাক্রমে ৯ বলে ১১রান এবং ৮ বলে ৭ রান করেই আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলেন অনিকেত ভার্মা। তিনি করেন ১৮ বলে ৪৩ রান। হেনরিখ ক্লাসেন করেন ২২ বলে ৩১ রান। এছাড়া এন.কে. রেড্ডি ১ রান, সলিল অরোরা ৯ রান, হর্ষ দুবে ৩ রান করেই সাজঘরে ফেরেন।

   

তবে রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। পাওয়ারপ্লে থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে তারা। এই ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৩৮ বলে ৬৯ রান করে নট আউট থাকেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার ও ৫টি ছয়। এদিন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলেন দেবদূত পরিক্কল। তিনি ২৬ বলে ৬১ রানের একটি ঝড়ো ইনিংস উপহার দেন। রজত পতিদার করেন ১২ বলে ৩১ রান। এছাড়া ফিল সল্ট ৮ রান, টিম ডেভিড ১৬ রান করেন।

এদিন হায়দ্রাবাদের হয়ে উইকেট নেন ডেভিড পেইন ২টি, জয়দেব উনাদকট ১টি, হর্ষ দুবে ১টি করে উইকেট পান। অন্যদিকে আরসিবির হয়ে এদিন জ্যাকব ডাফি ৩টি, ভু
ভূবনেশ্বর কুমার ১টি, অভিনন্দন সিং ১টি, রোমারিও শেফার্ড ৩টি, সুয়াশ শর্মা ১টি করে উইকেট নেন।

Advertisements
Advertisements