Carolina Marin: চোটে বিদায় ক্যারোলিনা মারিনের, অলিম্পিক চ্যাম্পিয়নের আবেগঘন অবসর ঘোষণা

টানা হাঁটুর ইনজুরি এবং চোটের ধকল আর সামলাতে পারলেন না ক্যারোলিনা মারিন (Carolina Marin)। অবশেষে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন অলিম্পিক সোনাজয়ী এই খেলোয়াড়।…

carolina-marin-retirement-injury-olympic-champion-badminton

টানা হাঁটুর ইনজুরি এবং চোটের ধকল আর সামলাতে পারলেন না ক্যারোলিনা মারিন (Carolina Marin)। অবশেষে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করলেন অলিম্পিক সোনাজয়ী এই খেলোয়াড়। বৃহস্পতিবার একটা ভিডিও বার্তায় নিজের ব্যাডমিন্টন কোর্ট থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

Advertisements

২০২৪ প্যারিস অলিম্পিক চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন মারিন। সে কারণে মাঝপথে প্যারিস অলিম্পিক থেকে সরে দাঁড়াতে হয় বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়কে। তারপর থেকেই চটজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এরপরও ব্যাডমিন্ট কোর্টে নামলে চোট আরও গুরুতর হতে পারে। অবশেষে ৩২ বছর বয়সের মারিন চোটের কাছে ধরা দিলেন। পেশাদার ব্যাডমিন্টন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিশ তারকা।

   

ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ সোজা কথা সোজা ভাবে বলতে চাই। পেশাদার ব্যাডমিন্টনে আমার যাত্রা শেষ। তাই আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নামব না।” আরও একটি ফাইনাল খেলার ইচ্ছা প্রকাশ করে
তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম, অন্তত আর এক বার ফাইনাল খেলতে। কিন্তু সেটা করতে গেলে শরীরে চোটের ঝুঁকি বেড়ে যেত। তাই অনেক আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”

২০১৬ রিও অলিম্পিকে ভারতের পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জয় করেছিলেন ক্যারোলিনা মারিন। এছাড়া ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ৭ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নের সাফল্য রয়েছে তাঁর ঝুড়িতে। তিনি ৬৬ সপ্তাহ বিশ্বের ১ নম্বর খেলোয়াড়। দীর্ঘ ১৫ বছরের এক অবিশ্বাস্য ক্যারিয়ারের পর, যেখানে তিনি চোটের বিরুদ্ধে লড়াই করে বারবার ফিরে এসেছেন, অবশেষে শারীরিক ঝুঁকি এড়াতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মারিন।

Advertisements
Advertisements