আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান হবে না, কারণ কী?

রজত পাতিদারের নেতৃত্বে গতবছর আরসিবি (IPL 2026) প্রথমবারের মতো ট্রফি জিতেছিল। ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেটারদের পাশাপাশি সেদিন সেখানে উপস্থিত…

ipl-2026-schedule-uncertainty-due-to-state-elections

রজত পাতিদারের নেতৃত্বে গতবছর আরসিবি (IPL 2026) প্রথমবারের মতো ট্রফি জিতেছিল। ৪ জুন চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেটারদের পাশাপাশি সেদিন সেখানে উপস্থিত ছিলেন কয়েক হাজার অনুগামী। পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন এবং আহত হন প্রায় ৫০ জন। এবছর নিহতদের শ্রদ্ধা জানিয়ে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Advertisements

শনিবার সন্ধ্যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। সেখানে কোনো সাংস্কৃতিক, বিনোদনমূলক হবে না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ১৯তম আইপিএল ফাইনালের দিন অর্থাৎ ৩১ মে জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান হবে।

   

ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেন, “গতবছর ৪ জুন দুঃখজনক ওই ঘটনার পর আইপিএল ২০২৬-এর কোনও আনুষ্ঠানিক সূচনা হচ্ছে না ৷ গতবছর ৪ জুনের ঘটনায় নিহতদের স্মৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনওরকম সাংস্কৃতিক কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান থেকে বিরত থাকছে ৷”

Advertisements