নাইরোবিতে ফিফা সিরিজ খেলতে নামছে ভারতীয় মহিলা ফুটবল দল

ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল, এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তি প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে। আসন্ন ফিফা সিরিজ ২০২৬-এ (FIFA Series 2026) অংশ নিতে তারা পাড়ি…

india-women-football-fifa-series-2026-nairobi-kenya

ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল, এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তি প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছে। আসন্ন ফিফা সিরিজ ২০২৬-এ (FIFA Series 2026) অংশ নিতে তারা পাড়ি দিচ্ছে নাইরোবি, কেনিয়া। এপ্রিল মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আয়োজনে কেনিয়া।

Advertisements

টুর্নামেন্টের সেমিফাইনালে ১১ এপ্রিল ব্লু টাইগ্রেসরা মুখোমুখি হবে আয়োজক কেনিয়ার। ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচট। একই দিনে বিকেল ৪টা ৩০ মিনিটে অন্য সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও মালাউই। সেমিফাইনালে জয়ী দলগুলি ফাইনালে উঠবে, আর পরাজিত দলগুলি লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। এই টুর্নামেন্টে কোনও ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময় না খেলে সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নাইয়ো ন্যাশনাল স্টেডিয়ামে।

   

চারটি দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে (৬৭তম)। অস্ট্রেলিয়া ১৫তম স্থানে থেকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত, আর কেনিয়া ও মালাউই যথাক্রমে ১৩৩তম ও ১৫৩তম স্থানে রয়েছে।

ভারতের জন্য এই টুর্নামেন্ট শুধু ম্যাচ খেলার সুযোগ নয়, বরং আন্তর্জাতিক স্তরে নিজেদের মান যাচাই করার একটি বড় মঞ্চ। নতুন অভিজ্ঞতা এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ভবিষ্যতের বড় প্রতিযোগিতার জন্য নিজেদের আরও প্রস্তুত করে তোলার সুযোগ।

Advertisements
Advertisements