আদিবাসী প্রথায় পুজো দিয়ে প্রচারের সূচনা তৃণমূল প্রার্থীর

বিনপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই আবহেই বিনপুর বিধানসভাতেও শুরু হয়েছে…

বিনপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই আবহেই বিনপুর বিধানসভাতেও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার।

Advertisements

আদিবাসী প্রথা মেনে শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা। প্রচারের প্রথম দিনেই আদিবাসী মানুষের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

   

পুজো দেওয়ার পর তিনি কামারবাঁধি গ্রামে মিছিল করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও জনসমাগম ছিল চোখে পড়ার মতো।

Advertisements