আইপিএলের শুরুতে নেই স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স, চিন্তায় ৩ ফ্র্যাঞ্চাইজি

মুম্বই: প্রায় বাদ্যি বেজেই গেল আইপিএলের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম (IPL 2026) সংস্করণ। প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। আইপিএলের…

ipl-2026-starc-hazlewood-cummins-miss-start-franchises-concern

মুম্বই: প্রায় বাদ্যি বেজেই গেল আইপিএলের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম (IPL 2026) সংস্করণ। প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। আইপিএলের শুরুতেই চিন্তায় কপালে ভাঁজ দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম দিকে পাওয়া যাবে না মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সকে।

Advertisements

দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক, সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজেলউড। নাম প্রকাশে অনিচ্ছুক অজি বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আমরা পেসারদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সামনে ঠাসা সূচি। আগস্টের পর থেকে আমাদের টেস্ট ক্রিকেটারদের ১২ মাসে ২১ টি ম্যাচ খেলতে হবে। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সফরও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। লক্ষ্য ট্রফি ধরে রাখা। তিন পেসারকে নিয়েই আমাদের পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহে চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ওরা কবে মাঠে নামতে পারবে।“

   

গত মরশুমে ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল দিল্লি। আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে আইপিএলের শুরু থেকে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডকে পাবে না গতবারের চ্যাম্পিয়নরা। চোটের জন্য এখনও পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২৫ সালের নভেম্বরে শেষ ম্যাচ খেলেছিলেন জশ হ্যাজলউড। এরপর থেকে চোটের জন্য আর বাইশ গজে দেখা যায়নি তাঁকে। এমনকি অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি হ্যাজলউড। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, ১১ এপ্রিলের আগে কোনও ম্যাচ খেলতে পারবেন না অজি তারকা পেসার। শোনা যাচ্ছে, আইপিএলের দ্বিতীয়ভাগে দলে যোগ দিতে পারেন হ্যাজলউড। ১২.৫ কোটি টাকা দিয়ে হ্যাজেলউডকে দলে নেয় আরসিবি।

Advertisements
Advertisements