পুত্র সন্তানের নাম বাসিম রাখলেন ইস্টবেঙ্গল তারকা মহম্মদ রশিদ

খুশির খবর ইস্টবেঙ্গল শিবিরে। পুত্র সন্তানের বাবা হয়েছেন দলের তারকা ফুটবলার মহম্মদ রশিদ (Mohammad Rashid)। নিজের পিতার নামেই এবার ছেলের নাম রেখেছেন বাসিম। যা রীতিমতো…

mohammad-rashid-son-name-basim-east-bengal

খুশির খবর ইস্টবেঙ্গল শিবিরে। পুত্র সন্তানের বাবা হয়েছেন দলের তারকা ফুটবলার মহম্মদ রশিদ (Mohammad Rashid)। নিজের পিতার নামেই এবার ছেলের নাম রেখেছেন বাসিম। যা রীতিমতো নজর কেড়েছে সকলের। এবারের এই ফুটবল সিজনের শুরুতে রশিদকে দলে টানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলাবাহুল্য, প্রথম থেকেই এই বিদেশি ফুটবলারকে নিয়ে আগ্ৰহ ছিল সমর্থকদের। স্বাভাবিকভাবেই শহরে পা রাখার পর থেকেই প্যালেস্টাইনের এই তারকাকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছিল লাল-হলুদ অনুরাগীদের। এক্ষেত্রে খুব একটা নিরাশ করেননি এই বিদেশি তারকা। সময় এগোনোর সাথে সাথেই নিজেকে দলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন রশিদ।

Advertisements

আরও পড়ুন

বিদায় জানিয়েছে পাঞ্জাব, আইএসএলের এই দলে যোগ দিতে পারেন রবি

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়ে এবার গোকুলামে গেলেন এই তারকা

যারফলে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বের একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। যদিও পরবর্তীতে কোয়ার্টার ফাইনালের ডার্বি ম্যাচ খেলতে পারেননি রশিদ। সেই সময় প্রয়াত হয়েছিলেন তাঁর পিতা। তবে দলের কথা মাথায় রেখে শীঘ্রই ফিরে এসেছিলেন ভারতে। সেমিফাইনালে দল পরাজিত হলেও তাঁর সক্রিয়তা প্রশংসা কুড়িয়েছিল সকলের। সেই ধাক্কা কাটিয়ে দল অনবদ্য পারফরম্যান্স করে আইএফএ শিল্ডের ফাইনালে উঠলেও খেতাব জয় করা সম্ভব হয়নি। তারপর সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে ও অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল দল। কিন্তু সেখানে ও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল টাইব্রেকার।

   

আরও পড়ুন

ফিট না হওয়ায় এখনও ছাড়পত্র পাননি ওয়াশিংটন সুন্দর, কেন তা জেনে নিন

শেষ হয়ে যেতে পারে পাক ক্রিকেট! বিস্ফোরক প্রাক্তন চেয়ারম্যান

সেই সব ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে মহম্মদ রশিদের সক্রিয়তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে। আজ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইট থেকে পুত্র সন্তানের কথা জানান প্যালেস্টাইনের এই ফুটবলার। যা রীতিমতো মন জয় করেছে সকলের। ইতিমধ্যেই তাঁর পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন মরোক্কান তারকা হামিদ আহদাদ থেকে শুরু করে জয় গুপ্তার মতো ফুটবলাররা।

Advertisements