১৯০ নিহত! ধ্বংস হওয়া পাক পোস্ট থেকে মিলল বিপুল নগদ

কাবুল: বৃহস্পতিবার রাত থেকে তালিবানদের প্রতিশোধের আগুনে জ্বলছে পাকিস্তান (Taliban attack)। পাকিস্তানের ডুরান্ড লাইন বরাবর ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে তালিবানরা। ডুরান্ড লাইন দীর্ঘ সময় ধরে…

taliban-attack-on-pakistan-durand-line-190-killed-cash-recovered

কাবুল: বৃহস্পতিবার রাত থেকে তালিবানদের প্রতিশোধের আগুনে জ্বলছে পাকিস্তান (Taliban attack)। পাকিস্তানের ডুরান্ড লাইন বরাবর ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে তালিবানরা। ডুরান্ড লাইন দীর্ঘ সময় ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংযোগ রোখ্যাকারী লাইন এবং বহু চর্চিত ও বিতর্কিত। সূত্রের খবরে জানা গিয়েছে শুধু পাকিস্তান সেনা বাহিনী ধ্বংস করা নয় একটি পাক যুদ্ধবিমানও গুলি করে নামিয়েছে তালিবানরা।

Advertisements

এই আবহেই তালিবানরা আরও দাবি করেছে তারা একাধিক পাক পোস্ট গুঁড়িয়ে দিয়েছে এবং তার থেকে মিলেছে প্রচুর নগদ টাকা। এই আক্রমণের সূত্রপাত হয় রবিবার রাত থেকে। পাকিস্তান একটি এয়ার স্ট্রাইক করে আফগানিস্তানে এবং সেই আচমকা আক্রমণে প্রচুর সাধারণ মানুষের ক্ষতি হয় বলে জানা গিয়েছে। এমনকি একটি পরিবারের ১৮ জন সদস্যকে এক রাতে মেরে ফেলার নৃশংস ঘটনাও সামনে এসেছে।

   

আরও দেখুনঃ কোথায় সম্প্রচারিত হবে ইন্ডিয়ান ফুটবল লিগ? জানুন

এই আক্রমনের পরে তালিবানরা পাকিস্তান সরকারকে একাধিকবার সতর্ক বার্তা দিয়েছিল কিন্তু পাকিস্তানের তরফ থেকে উস্কানি মূলক কার্যকলাপ বন্ধ হয়নি। তারই ফলশ্রুতিতে গতকাল রাত থেকে প্রতিশোধ নেওয়া শুরু করেছে আফগানরা। এর মধ্যেই ১৯০ জন পাক সেনা শহীদ হয়েছে এবং প্রায় ৭০ জন সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তালিবান বাহিনী। তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে সামরিক পোস্টে নগদ অর্থ মেলায়।

কূটনীতিকরাও সমালোচনা করে প্রশ্ন করেছেন সামরিক পোস্টে যুদ্ধের সরঞ্জাম থাকা স্বাভাবিক কিন্তু এতো নগদ অর্থ কেন রয়েছে। অনেকেই সমালোচনা করে বলেছেন এই পাক সেনা পোস্টগুলি থেকে নিয়মিত বেলুনের সাহায্যে এবং ড্রোনের সাহায্যে নগদ টাকা পাঠানো হত ভারতের সীমান্তবর্তী এলাকায়। তার প্রমানও মিলেছে একাধিকবার এমনটাই দাবি করেছেন কূটনীতিকরা।

Advertisements

তারা বলেছেন সীমান্তে ভারতীয় সেনা একাধিকবার পাক ড্রোনকে গুলি করে নামিয়েছে এবং তার থেকে মিলেছে মাদক দ্রব্য এবং পাকিস্তানি টাকা। অবশ্য পাকিস্তান সরকার তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছে যে আফগানিস্তান নয় উল্টে তারাই পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট ধ্বংস করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মী ওপেন ওয়ারের ডাক দিয়েছেন এবং বলেছেন আফগানিস্তানে তেহরিক ই তালিবানরা ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে এবং প্রায় প্রত্যেক দিনই জঙ্গি হামলা করছে পাকিস্তানে তাই তাদের আস্তানা লক্ষ করে গুলি এবং ভারী আর্টিলারি ফায়ার করা হয়েছে এবং সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আফগানিস্তানের পাশেই দাঁড়িয়েছেন এবং বলেছেন পাকিস্তান সরকার যেভাবে বালুচিস্তান এবং খাইবার প্রদেশকে অবহেলা করে দীর্ঘদিন সেই অত্যাচারের ফলই ভোগ করতে হচ্ছে পাকিস্তানকে।

Advertisements