বয়কটের ফল হাতে নাতে! বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে এবার গুরুতর চাপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (ICC warning)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে…

icc-warning-pcb-india-match-boycott-legal-trouble

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে এবার গুরুতর চাপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (ICC warning)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে যদি পাকিস্তান সরকারী নির্দেশ দেখিয়ে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে, তাহলে শুধু আর্থিক ক্ষতিই নয়, আইনি ঝামেলায়ও জড়াতে পারে PCB। এমনকি সরকারি সম্প্রচারকারী জিওস্টারের তরফে সরাসরি মামলা দায়ের হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisements

মঙ্গলবার PCB-র একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দাবি, ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ইতিমধ্যেই ICC-র নজরে এসেছে। তবে এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তের লিখিত ব্যাখ্যা ICC-কে দেয়নি PCB। সরকারী নির্দেশ মেনেই পাকিস্তান কলম্বোতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়নি বলে জানানো হলেও, তা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।

   

আরও দেখুন: ‘দিল্লিতে মেলোড্রামা!’ তথাগত বচনে মমতার রহস্য ফাঁস

এর আগেই সংবাদ সংস্থা PTI জানিয়েছিল, ICC চাইলে পাকিস্তানের বার্ষিক রাজস্ব ভাগ থেকে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আটকে রাখতে পারে। এই অর্থ সম্প্রচারকারীদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হতে পারে। কারণ, চার বছরের জন্য ICC যে সম্প্রচার চুক্তি করেছে, তাতে ভারত-পাকিস্তান ম্যাচ অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

PCB সূত্র জানিয়েছে, চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়টি নিয়ে গত সপ্তাহেই প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে অবহিত করেন। তার আগে বোর্ডের আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। কিন্তু পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠছে। এক PCB কর্মকর্তা জানিয়েছেন, “পাকিস্তান যদি ম্যাচ খেলতে অস্বীকার করে, তাহলে শুধু আর্থিক জরিমানা নয়, সম্প্রচারকারীদের তরফে আইনি মামলার মুখেও পড়তে হতে পারে।”

Advertisements

এমনকি ICC-র ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (DRC) গিয়ে সমস্যার সমাধান করার পথও কার্যত বন্ধ। কারণ DRC মূলত ICC বোর্ডের নিজস্ব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করে না। ফলে সেখানে গিয়েও বিশেষ লাভ হবে না বলেই মনে করছেন বোর্ডের অভ্যন্তরীণ মহল।

আরও এক PCB সূত্র প্রশ্ন তুলেছেন নিরপেক্ষ ভেন্যু ইস্যুতে। তাঁর বক্তব্য, “ভারত নয়, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন করা হচ্ছে। সে ক্ষেত্রে সরকারের নির্দেশ দেখিয়ে ম্যাচ না খেলার যুক্তি আইনি ভাবে দুর্বল হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, অতীতে ভারত সরকার পাকিস্তানে খেলতে অনুমতি না দিলেও, এশিয়া কাপ বা ICC টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কখনও আপত্তি করেনি এমনকি মে মাসের সাম্প্রতিক সংঘর্ষের পরেও।

এই প্রেক্ষাপটে PCB এখনও পর্যন্ত ICC-কে কোনও লিখিত ব্যাখ্যা না দেওয়ায় চাপ আরও বাড়ছে। বোর্ডের একাংশ মনে করছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই বয়কটকে ‘সংহতির প্রতীক’ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে আইনি দায় এড়ানো সম্ভব নয়।

চুক্তির শর্ত ব্যাখ্যা করে এক সূত্র বলেন, “ICC যখন সম্প্রচারকারীদের সঙ্গে চার বছরের চুক্তি করে, তখন ভারত-পাকিস্তান ম্যাচের মূল্য ধরে রেখেই অর্থ নির্ধারণ হয়। সেই হিসেবেই সম্প্রচারকারী বিপুল টাকা বিনিয়োগ করেছে।” তাই চুক্তি ভঙ্গ হলে সম্প্রচারকারী শুধু ICC নয়, PCB-র বিরুদ্ধেও আদালতে যাওয়ার অধিকার রাখে।

Advertisements