প্রসব যন্ত্রণায় ছটফট করছেন গৃহবধূ! ঘুমোচ্ছেন নার্স, মৃত্যু শিশুর

নন্দীগ্রাম: স্ত্রীর প্রসব যন্ত্রণায় হাত লাগালেন শাশুড়ি, ঘুমন্ত ডাক্তার-নার্সের গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু! উত্তেজনা নন্দীগ্রামে (Nandigram)। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের…

নন্দীগ্রাম: স্ত্রীর প্রসব যন্ত্রণায় হাত লাগালেন শাশুড়ি, ঘুমন্ত ডাক্তার-নার্সের গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু! উত্তেজনা নন্দীগ্রামে (Nandigram)। আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে৷

Advertisements

চরম চিকিৎসা গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি এক গৃহবধূ গভীর রাতে মেঝেতেই ছটফট করতে থাকেন। সেই সময় দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সরা ঘুমিয়ে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

   

প্রসূতির শাশুড়ি বারবার ডাকাডাকি করলেও প্রথমে কোনও সাড়া মেলেনি। পরে লেবার রুমে নিয়ে যেতে বলা হলেও কার্যত কোনও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। এখন কিছু হয়নি বলে দেখেই দায় সেরেছে বলে অভিযোগ। শেষমেষ নিরুপায় হয়ে প্রসবের সময় শাশুড়িকেই হাত লাগাতে হয়।

ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সদ্যোজাত শিশু কাহিল অবস্থায় জন্ম নিয়ে মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

Advertisements
Advertisements